• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

রেমিট্যান্সের জোয়ারে রিজার্ভ ছাড়াল ২০ বিলিয়ন ডলার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৩ ডিসেম্বর ২০২৪, ১৬:০৪
অ+
অ-
রেমিট্যান্সের জোয়ারে রিজার্ভ ছাড়াল ২০ বিলিয়ন ডলার

ডলারের দাম বাড়ায় বেশি বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসীরা। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের ২০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৩ ডিসেম্বর) প্রকাশিত  কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ২৪ দশমিক ৮৪ বিলিয়ন ডলার, বিপিএম-৬ অনুযায়ী যা ২০ বিলিয়ন ডলারের বেশি (২ হাজার কোটি ৪২ লাখ ৮০ হাজার মার্কিন ডলার)। তবে ব্যয়যোগ্য রিজার্ভ এখনো ১৫ বিলিয়ন ডলারের ঘরে রয়েছে।

এর আগে গত ১৮ ডিসেম্বর দেশে মোট রিজার্ভ ছিল ২৪ দশমিক ৯৪ বিলিয়ন ডলার। বিপিএম হিসাবে তা ছিল ১৯ দশমিক ৯৬ বিলিয়ন ডলার।

আরও পড়ুন

ডলা‌রের দাম বে‌ড়ে ১২৯ টাকা
রেমিট্যান্সে জোয়ার, ২১ দিনে এলো ২ বিলিয়ন ডলার
বেশি বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসীরা

বিজ্ঞাপন

চলতি মাসের ২১ দিনে ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। যা গত বছরের ডিসেম্বরের পুরো মাসের চেয়ে বেশি। ২০২৩ সালের ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৯৯ কোটি ডলার।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রাখায় বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল ছিল। বিশেষ করে ডলারের দাম ১২০ টাকায় ছিল। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ রাখে। বিপরীত দিকে রেমিট্যান্স প্রবাহ বাড়তে থাকে। যা রিজার্ভ বাড়ায় সহায়ক ভূমিকা পালন করে।

এসআই/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রেমিট্যান্সবাংলাদেশ ব্যাংকব্যাংকবাংলাদেশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের

আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের

ঈদকে কেন্দ্র করে প্রবাসী আয়ে চাঙাভাব

ঈদকে কেন্দ্র করে প্রবাসী আয়ে চাঙাভাব

ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়াল কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ ৪০ লাখ টাকা

ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়াল কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ ৪০ লাখ টাকা

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন ইমতিয়াজ আহমদ

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন ইমতিয়াজ আহমদ