• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

গরুর মাংস আমদানি সমস্যার সমাধান চায় আন্তর্জাতিক হোটেলগুলো

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৪ ডিসেম্বর ২০২৪, ২০:২৪
অ+
অ-
গরুর মাংস আমদানি সমস্যার সমাধান চায় আন্তর্জাতিক হোটেলগুলো

আন্তর্জাতিক অতিথিদের চাহিদা মেটাতে অ্যালকোহল কেনার প্রক্রিয়া সহজীকরণের জন্য নীতিমালা ও গরুর মাংস আমদানি সমস্যার সমাধান চেয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন ‘বিহা’।

বিজ্ঞাপন

ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক সভায় এ বিষয়ে আলোচনা করেছে তারা।

বিহার প্রেসিডেন্ট এইচ এম হাকিম আলির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় দেশের শীর্ষ তারকা মানের হোটেলগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় আতিথেয়তা শিল্পের উন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার কৌশল, তারকা হোটেলগুলোর ক্রমবর্ধমান বিদ্যুৎ ও গ্যাস বিলের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং টেকসই ও ব্যয় সাশ্রয়ী সমাধান খোঁজার ওপর গুরুত্বারোপ করা হয়। এসময় উচ্চমানের রেস্তোরাঁগুলোর মেনু প্রস্তুতিতে প্রভাব ফেলছে এমন গরুর মাংস আমদানি সমস্যার সমাধান নিয়েও আলোচনা হয়।

আরও পড়ুন

আর্থিক খাতের শৃঙ্খলাসহ অর্থনীতিতে ৫ চ্যালেঞ্জ : ড. হোসেন জিল্লুর
অর্থ পাচার দুর্নীতিগ্রস্তরাই করে : আইসিবি চেয়ারম্যান
বিশ্বব্যাংক থেকে ১১৬ কোটি ডলার ঋণ পেয়েছে বাংলাদেশ

বিজ্ঞাপন

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিহা জানায়, সভায় বিহা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫-এর পরিকল্পনা ঘোষণা করা হয়, যা হোটেলগুলোর মধ্যে সৌহার্দ্য এবং দলগত কাজের উন্নয়নের জন্য একটি আন্তঃহোটেল ক্রীড়া প্রতিযোগিতা হিসেবে আয়োজন করা হবে। তাছাড়া, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের সঙ্গে সহযোগিতার মাধ্যমে হোটেলগুলোর নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার বিষয়ে আলোচনা করা হয়, যাতে দেশি ও আন্তর্জাতিক অতিথিদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা যায় ।

এসময় বিহা স্ট্যান্ডিং কমিটি অন প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট এর কো-চেয়ারম্যান সাখাওয়াত হোসেনকে ২০২৪ সালে সর্বোচ্চ সংখ্যক জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার অর্জনের জন্য স্বীকৃতি প্রদান করে।

সভায় প্যান প্যাসিফিক সোনারগাঁও, দ্য ওয়েস্টিন ঢাকা, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, র‍্যাডিসন ঢাকা, লো মেরিডিয়ান ঢাকা, রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল, ক্রাউন প্লাজা ঢাকা গুলশান, হোটেল সারিনা, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, হলিডে ইন ঢাকা সিটি সেন্টার, সিগাল হোটেল, মেপল লিফ হোটেল অ্যান্ড রিসোর্ট, ফার্স হোটেল, গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ, মম ইন, রোজ ভিউ হোটেল, দ্য পেনিনসুলা চট্টগ্রাম, হোটেল ওমনি রেসিডেন্সি, ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট, হোটেল এলিট প্যালেস, গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট, দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট, প্লাটিনাম হোটেল, সায়েমান বিচ রিসোর্ট, হানসা রেসিডেন্স এবং রয়্যাল পার্ক রেসিডেন্স হোটেলসহ শীর্ষস্থানীয় হোটেলগুলোর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। 

বিজ্ঞাপন

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন— পুলিশ সুপার মো. নাইমুল হক  (ঢাকা অঞ্চল, ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ) ।

এআর/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অর্থনীতিঢাকার খবররাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

ঈদে রাজধানীবাসীর নিরাপত্তায় ডিএমপি‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

সংসদ শক্তিশালী হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে : ডেপুটি স্পিকার

সংসদ শক্তিশালী হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে : ডেপুটি স্পিকার

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

বিমানবন্দরে ১ কোটি টাকার স্বর্ণ-ইলেকট্রনিক্স উদ্ধার, আটক ১

বিমানবন্দরে ১ কোটি টাকার স্বর্ণ-ইলেকট্রনিক্স উদ্ধার, আটক ১