• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি
৩৫ বার বাড়িয়ে কমিয়েছে ২৭ বার

বছরে সোনার দাম বেড়েছে ২৫ হাজার ৮৪৭ টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৩১ ডিসেম্বর ২০২৪, ১৪:২৪
অ+
অ-
বছরে সোনার দাম বেড়েছে ২৫ হাজার ৮৪৭ টাকা

চলতি বছরে দেশবিদেশে সোনার বাজার ছিল অস্থির। এক বছরে প্রতি ভরি সোনার দাম বেড়েছে ২৫ হাজার ৮৪৭ টাকা। ২০২৪ সালের জানুয়ারি মাসে প্রতি ভরি সোনার দাম ছিল এক লাখ ১২ হাজার ৪৪১ টাকা। ডিসেম্বর শেষে সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা। আলোচ্য বছরে দেশের বাজারে সোনার দাম ৩৫ বার বাড়ানো হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এ তথ্য জানিয়েছে।

সর্বশেষ দাম কমানোর ফলে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা এক লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা এক লাখ ৩২ হাজার টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এক লাখ ১৩ হাজার ১৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৯২ হাজার ৮৬৯ টাকায় বেচাকেনা হচ্ছে।

আরও পড়ুন

ডাচ-বাংলা ও ন্যাশনাল ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে ৫ দিন
ফের কমলো সোনার দাম
বৈদেশিক ঋণ পরিশোধ বেড়েছে : ইআরডি

বিজ্ঞাপন

দেশের বাজারে সোনার দাম পর্যালোচনায় দেখা গেছে, সর্বশেষ ২৯ ডিসেম্বর সোনার দাম কমানো হয়েছে। এ নিয়ে চলতি বছর ২৭ বার কমানো হয়েছে সোনার দাম। দাম বাড়ানো হয়েছে ৩৫ বার। সবমিলিয়ে দেশের বাজারে সোনার দাম ৬২ বার পরিবর্তন করা হয়েছে।

এদিকে, রূপার দামও চলতি বছর কিছুটা বাড়ানো হয়েছে। দাম বাড়ানোর ফলে ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকায় বেচাকেনা হচ্ছে।

বছরের শেষ দিনে সোনার দাম

বিজ্ঞাপন

সব শেষ দাম অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা এক লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা এক লাখ ৩২ হাজার টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এক লাখ ১৩ হাজার ১৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৯২ হাজার ৮৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

রুপার দাম

ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা।

এসআই/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সোনার দামবাজার দর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সাধ্যের পাঞ্জাবিতেই ঈদের খুশি, শোরুমগুলোতে উপচে পড়া ভিড়

সাধ্যের পাঞ্জাবিতেই ঈদের খুশি, শোরুমগুলোতে উপচে পড়া ভিড়

টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার

টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার

খোলা সয়াবিন ২২০ টাকা, ব্র্যান্ডের তেলেও অঘোষিত দাম বৃদ্ধি

খোলা সয়াবিন ২২০ টাকা, ব্র্যান্ডের তেলেও অঘোষিত দাম বৃদ্ধি

‘ব্রয়লার এখন আর গরিবের নয়, ধনীদের হয়ে গেছে’

‘ব্রয়লার এখন আর গরিবের নয়, ধনীদের হয়ে গেছে’