• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি
  2. ঢাকা

জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় বিদেশে ডলার নেওয়ার সীমা শিথিল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদকঢাকা
১ জানুয়ারি ২০২৫, ০২:৩৭
অ+
অ-
জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় বিদেশে ডলার নেওয়ার সীমা শিথিল

বিদেশে চিকিৎসা ব্যয় মেটাতে সর্বোচ্চ ১০ হাজার ডলার নিয়ে যাওয়ার সীমা রয়েছে। কিন্তু জুলাই, ২০২৪ বিপ্লবে আহতদের জন্য এই সীমা শিথিল করা করেছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে আহতের চিকিৎসার জন্য যে ডলার প্রয়োজন হবে সেই পরিমাণ ডলার তারা নিয়ে যেতে পারবেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, বিদেশে চিকিৎসা ব্যয় মেটাতে সর্বোচ্চ ১০ হাজার ডলার সঙ্গে নেওয়ার সীমা রয়েছে। কিন্তু জুলাই, ২০২৪ সালের বিপ্লবে আহতদের চিকিৎসায় এই সীমা শিথিল করা হয়েছে। ফলে জুলাই বিপ্লবে আহতরা বিদেশে ১০ হাজার ডলারের বেশি ব্যাংকিং চ্যানেল, কার্ডে এবং নগদ ডলারে চিকিৎসা ব্যয় মেটাতে পারবেন।

সংশ্লিষ্টরা জানান, জুলাই বিপ্লবে অনেকে আহত হয়েছেন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে হবে। তাদের চিকিৎসা ব্যয় সাধারণের চেয়ে বেশি লাগবে। আহতের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক এই সার্কুলার জারি করেছে। যাতে বিদেশের হাসপাতালের ব্যয় মেটাতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয়। এই সার্কুলারের ফলে আহতরা হাসপাতালের চিকিৎসা ব্যয়ের চাহিদা অনুযায়ী ডলার বহন করতে পারবেন এবং ব্যয় করতে পারবেন।  

বিজ্ঞাপন

এসআই/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ব্যাংক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রপ্তানিতে নতুন নিয়ম, সরাসরি ক্রেতার কাছে ডকুমেন্ট পাঠানোর সুযোগ

রপ্তানিতে নতুন নিয়ম, সরাসরি ক্রেতার কাছে ডকুমেন্ট পাঠানোর সুযোগ

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের

আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের

ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়াল কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ ৪০ লাখ টাকা

ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়াল কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ ৪০ লাখ টাকা