• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সঞ্চয়পত্র ক্রয়ে রিটার্ন লাগবে না

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৬ জানুয়ারি ২০২৫, ০১:০৭
অ+
অ-
গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সঞ্চয়পত্র ক্রয়ে রিটার্ন লাগবে না

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের ৮২৬ জন সদস্যকে সরকারি সহায়তা বাবদ অর্থ দিয়ে সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ দেখাতে হবে না।

বিজ্ঞাপন

সঞ্চয়পত্র কিনতে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ দেখানোর বাধ্যতামূলক শর্ত থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। অর্থাৎ তাদের সঞ্চয়পত্রের জন্য আয়কর রিটার্ন দাখিল করতে হবে না।

রোববার (৫ জানুয়ারি) এক আদেশে জাতীয় রাজস্ব বোর্ড থেকে নিহতদের পরিবারগুলোকে বাধ্যতামূলক এ বিধান থেকে অব্যাহতি দিয়েছে।

এনবিআরের কর নীতি বিভাগের দ্বিতীয় সচিব এইচ এম শাহরিয়ার হাসানের সই করা আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের সম্মান জানাবে সরকার
গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকাভুক্তির সময় বাড়ল

বিদ্যমান আয়কর আইন অনুযায়ী পাঁচ লাখের বেশি টাকার সঞ্চয়পত্র কিনতে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। 

এনবিআরের আদেশে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড আয়কর আইন ২০২৩ এর ধারা ২৬৪ এর উপ-ধারা (৪) এ প্রদত্ত ক্ষমতাবলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের ৮২৬ জন সদস্যকে সরকারি সহায়তা বাবদ প্রদত্ত অর্থ দ্বারা সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন থেকে অব্যাহতি প্রদান করা হলো।

বিজ্ঞাপন

আরএম/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গণঅভ্যুত্থানআয়কর রিটার্ন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির অনলাইন সিস্টেম চালু এনবিআরের

রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির অনলাইন সিস্টেম চালু এনবিআরের

কোম্পানির রিটার্ন দাখিলের সময় এক মাস বৃদ্ধি

কোম্পানির রিটার্ন দাখিলের সময় এক মাস বৃদ্ধি

জনগণের স্বার্থে আত্মীয়-নেতাকর্মী কাউকে চিনি না : শামা ওবায়েদ

জনগণের স্বার্থে আত্মীয়-নেতাকর্মী কাউকে চিনি না : শামা ওবায়েদ

জুলাই সনদ বাস্তবায়নে সমঝোতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ অভিযানের অনুরোধ

প্রধানমন্ত্রীর সঙ্গে এবি পার্টির প্রতিনিধিদলের সাক্ষাৎজুলাই সনদ বাস্তবায়নে সমঝোতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ অভিযানের অনুরোধ