• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

‘অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং’ খাতে সরকারের নীতি সহায়তা প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১০ জানুয়ারি ২০২৫, ০৭:৫২
অ+
অ-
‘অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং’ খাতে সরকারের নীতি সহায়তা প্রয়োজন

’অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং’ খাতের জন্য সরকারের নীতি সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ)। 

বিজ্ঞাপন

সংশ্লিষ্টরা বলেন, বিশ্ববাজারে সরাসরি রপ্তানি বাড়াতে সরকারের দীর্ঘমেয়াদি নীতি গ্রহণ করা দরকার। এতে করে এই খাত বিশ্ববাজারে প্রতিযোগিতা করে সরাসরি রপ্তানি বাড়াতে পারবে। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘সাসটেইনেবল অ্যাপ্রোচ বাই বিজিএপিএমইএ’ শীর্ষক সেমিনারে তারা এসব কথা বলেন। ১৪তম গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং এক্সপোজিশন ২০২৫  এবং গার্মেন্ট টেকনোলজি বাংলাদেশ (জিটিবি) ২০২৫ উপলক্ষ্যে এই সেমিনার আয়ােজন করা হয়। 

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থনীতিবিদ ও বেসরকারি খাতের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, অ্যাকসেসরিজ ও প্যাকেজিং খাতে উচ্চ মূল্য সংযোজনের হয়ে থাকে। এর ফলে আমদানিনির্ভর এই শিল্প এখন দেশের চাহিদা মিটিয়ে  সরাসরি রপ্তানি হচ্ছে। সরকারের সঠিক নীতির সহায়তার মাধ্যমে বাংলাদেশের এই খাত বিশ্ব বাজারে একটি গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে।

বিজ্ঞাপন

তিনি বলেন, বৈশ্বিক বাজার সম্প্রসারণের জন্য অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধার বিপরীতে এই নিজেদের সক্ষমতা আর উৎপাদনশীলতার উপর নজর বাড়াতে হবে।

বিজিএপিএমইএর সাবেক সভাপতি চৌধুরী রাফেজ আলম বলেন, সবুজ রূপান্তরের জন্য পর্যাপ্ত সরকারি সহায়তার প্রয়োজন। অবশ্য সেজন্য পরিবেশবান্ধব পণ্যের ন্যায্য মূল্য দিতে হবে। আর বিশ্ব বাজারের সরাসরি রপ্তানির অংশীদারিত্ব বাড়াতে নগদ প্রণোদনাসহ সরকারের নীতি সহায়তা দরকার। 

বাংলাদেশ-থাই চেম্বার অব কমার্সের সভাপতি শামস মাহমুদ বলেন, জ্বালানি নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। এটি শিল্প টেকসই হওয়ার জন্য একটি বড় চ্যালেঞ্জ। আমরা সরকারের কাছ থেকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ পাচ্ছি না। সরকার যদি নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চিত করে, তাহলে শিল্পের আর ভর্তুকি লাগবে না বলে মনে করেন তিনি। তাছাড়া কারখানা চালু অবস্থায় হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট হলে অত্যাধুনিক যন্ত্রপাতির ক্ষতিগ্রস্ত হয়। এসময় প্রক্রিয়াজাত পণ্যের অপচয় হয়, যাতে করে একটি  প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়।

বিজ্ঞাপন

সেমিনারে সমাপনী বক্তব্যে পরিবেশবান্ধব অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং পণ্য সরবরাহের মাধ্যমে পোশাক শিল্পের প্রবৃদ্ধির গতিপথে সহায়তা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন বিজিএপিএমইএ সভাপতি মো. শাহরিয়ার।

প্রসঙ্গত, চার দিনব্যাপী এই মেলায় পোশাক, নিটওয়্যার, প্যাকেজিং, পাদুকা থেকে পণ্য, টেক্সটাইল শিল্পের কাঁচামাল এবং যন্ত্রপাতি প্রদর্শন করা হচ্ছে।

আরএইচটি/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দল ও পরিবারের প্রভাবমুক্ত হবে ইসলামী ব্যাংক

গভর্নরের কঠোর বার্তাদল ও পরিবারের প্রভাবমুক্ত হবে ইসলামী ব্যাংক

রপ্তানিতে নতুন নিয়ম, সরাসরি ক্রেতার কাছে ডকুমেন্ট পাঠানোর সুযোগ

রপ্তানিতে নতুন নিয়ম, সরাসরি ক্রেতার কাছে ডকুমেন্ট পাঠানোর সুযোগ

নগদ ইসলামিকের তিন ব্যবহারকারী জিতেছেন উমরাহ প্যাকেজ

নগদ ইসলামিকের তিন ব্যবহারকারী জিতেছেন উমরাহ প্যাকেজ

ঈদের আগে শেষদিনে শেয়ারবাজারে উত্থান, লেনদেন কম

ঈদের আগে শেষদিনে শেয়ারবাজারে উত্থান, লেনদেন কম