• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

আরও দুইদিন বন্ধ থাকবে সঞ্চয়পত্র বিক্রি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৪ জানুয়ারি ২০২৫, ১৫:৩৫
অ+
অ-
আরও দুইদিন বন্ধ থাকবে সঞ্চয়পত্র বিক্রি

সফটওয়্যার আপগ্রেডেশনের জন‌্য গত বৃহস্পতিবার থেকে সঞ্চয়পত্রের সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে কোনো ধরনের সঞ্চয়পত্র বিক্রিসহ বিভিন্ন স্কিমের মুনাফার অর্থ তোলা যাচ্ছে না। এতে ক‌রে ভোগান্তিতে পড়েছেন গ্রাহক।

বিজ্ঞাপন

জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও বাংলাদেশ ব্যাংকে খোঁজ নিয়ে এ তথ্য পাওয়া গেছে।

সঞ্চয়পত্র অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শরীফুল ইসলাম ঢাকা পোস্ট‌কে জানান, সফটওয়্যার আপগ্রেডেশনের কাজ চলছে। আরও এক দুইদিন সময় লাগবে। আগামী বৃহস্পতিবার থেকে বিক্রিসহ সব ধরনের কার্যক্রম শুরু হবে বলে জানান।

আরও পড়ুন

৩ দিন ধরে বন্ধ সঞ্চয়পত্রের সেবা
সুদহার বাড়ছে সঞ্চয়পত্রে

বিজ্ঞাপন

এর আগে গতকাল সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টার পর সেবা চালু হওয়ার কথা বললেও আপগ্রেডেশনের কাজ সম্পূর্ণ হয়নি।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের পরিচালক রোকনুজ্জামান ঢাকা পোস্টকে জানান, বিষয়টি সঞ্চয়পত্র অধিদপ্তর দেখে। তারা বলেছিল সোমবার দুপুর ১২টা নাগাদ চালু হবে কিন্তু এখন পর্যন্ত সার্ভার সচল হয়নি।

আজ‌কেও অনেক গ্রাহক বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখায় সঞ্চয়পত্র কিনতে এসে ফি‌রে গেছে।

বিজ্ঞাপন

গ্রাহক জা‌কির হো‌সেন জানান, সঞ্চয়পত্র কিনব গত কয়েকদিন ধ‌রেই শুনছি সফটওয়্যারের সমস্যা। আজ খোঁজ নি‌তে আসলাম এখনও বি‌ক্রি বন্ধ আছে। কবে নাগাদ চালু হবে তাও বল‌তে পারছে না।

এসআই/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সঞ্চয়পত্রব্যাংকবাংলাদেশ ব্যাংক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইউসিবি ইসলামিকের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইউসিবি ইসলামিকের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ঈদ ভাতার চেক হস্তান্তর

বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ঈদ ভাতার চেক হস্তান্তর

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন ইমতিয়াজ আহমদ

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন ইমতিয়াজ আহমদ

রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ ও মিডল্যান্ড ব্যাংকের চুক্তি

রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ ও মিডল্যান্ড ব্যাংকের চুক্তি