• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি
  2. ব্রাহ্মণবাড়িয়া

প্রথমবারের মতো ভারত থেকে আমদানি হলো মসুর ডাল

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৫, ০৭:৩৯
অ+
অ-
প্রথমবারের মতো ভারত থেকে আমদানি হলো মসুর ডাল

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে মসুর ডাল আমদানি করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ভারত থেকে মসুর ডাল বোঝাই একটি ট্রাক আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। ওই ট্রাকে ৫ টন মসুর ডাল আমদানি করা হয়েছে বলে স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

এই ডাল আমদানির সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট আদনান ট্রেড ইন্টারন্যাশনালের মালিক আক্তার হোসেন জানান, সোমবার বিকেল সাড়ে ৩টায় প্রথমবারের মতো আখাউড়া স্থলবন্দর দিয়ে মসুর ডাল আমদানি হয়েছে। ভারতের এমটিই নামে এক রপ্তানিকারক প্রতিষ্ঠান এই বন্দর দিয়ে বাংলাদেশে ডাল রপ্তানি করেছে। আমদানি করেছে রাজধানী ঢাকার এশিয়ান ট্রেড ইন্টান্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান।

তিনি আরও বলেন, প্রতি টন মসুর ডালের আমদানি মূল্য ধরা হয়েছে ৯০০ ডলার।

বিজ্ঞাপন

স্থলবন্দর কর্তৃপক্ষ বলেছেন, ভারত থেকে ৫ টন মসুর ডাল আমদানি হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠানের পক্ষ থেকে মসুর ডাল আমদানির বিষয়ের সব কাগজপত্র যাচাই-বাছাই হয়েছে।

এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আমদানিস্থলবন্দর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ১০ দিন

সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ১০ দিন

জ্বালানি তেলের সংকট নিরসনে দ্রুত আমদানির অনুমতি চায় মালিক সমিতি

জ্বালানি তেলের সংকট নিরসনে দ্রুত আমদানির অনুমতি চায় মালিক সমিতি

শাহজালালে ৬৭ লাখ টাকার অবৈধ আইফোন-সিগারেট জব্দ

শাহজালালে ৬৭ লাখ টাকার অবৈধ আইফোন-সিগারেট জব্দ

ভ্যাট ফাঁকির নতুন কৌশল ‘শূন্য রিটার্ন’, গোয়েন্দা জালে ৯৫৩ প্রতিষ্ঠান

ভ্যাট ফাঁকির নতুন কৌশল ‘শূন্য রিটার্ন’, গোয়েন্দা জালে ৯৫৩ প্রতিষ্ঠান