• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি
গভর্নরের আশ্বাস

দুর্বল ব্যাংকের জমানো টাকা ফেরত পাবেন আমানতকারীরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৮ জানুয়ারি ২০২৫, ২১:০২
অ+
অ-
দুর্বল ব্যাংকের জমানো টাকা ফেরত পাবেন আমানতকারীরা

দুর্বল ব্যাংকের আমানতকারীরা তাদের জমা‌নো অর্থ ফেরত পা‌বেন ব‌লে আশ্বস্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, ‘আমি আশ্বাস দিচ্ছি যে আপনারা পর্যায়ক্রমে আপনাদের টাকা বা বন্ড ফেরত পাবেন।’

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ক্ষুদ্রঋণ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আহসান এইচ মনসুর বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে গত ১০ বছর আগে থেকে বলে আসছি এস আলমের ব্যাংকে আপনারা টাকা রাখবেন না। কিন্তু আপনারা টাকা রেখেছেন। তারা ২ শতাংশ সুদ বেশি দিয়েছে, আপনারা সেখানেই টাকা রেখেছেন।’

আরও পড়ুন

চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি প্রকাশ ১০ ফেব্রুয়ারি
সুরের লকারে কে‌জির বেশি স্বর্ণ, বান্ডিল বান্ডিল ডলার-ইউরো

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আগামী পাঁচ বছর ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর জন্য ক্রমশ চ্যালেঞ্জিং হবে। বর্তমানে সারা দেশে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের ২৪ হাজার শাখা রয়েছে। যেখানে ব্যাংকগুলোর প্রায় ২৪ হাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট রয়েছে। আগামী পাঁচ বছরে ব্যাংকগুলো তাদের এজেন্ট ব্যাংকিং আউটলেটের সংখ্যা প্রায় ৬০ হাজারে উন্নীত করবে বলে আশা করা হচ্ছে।’

তিনি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের জন্য ক্রমবর্ধমান প্রতিযোগিতার কথা তুলে ধরে বলেন, মোবাইল আর্থিক পরিষেবা (এমএফএস) প্রদানকারীরা এখন ঋণ প্রদান ও আমানত সংগ্রহ করছে। এ ছাড়া ডিজিটাল ব্যাংকের উত্থান ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে।

গভর্নর বলেন, ২০২৩-২৪ অর্থবছরে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো ৩ লাখ কোটি টাকার ঋণ বিতরণ করেছে। যা আগের বছরের তুলনায় ৫ দশমিক ২৬ শতাংশ বেশি।

বিজ্ঞাপন

এসআই/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ব্যাংকঋণ খেলাপিঋণ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রপ্তানিতে নতুন নিয়ম, সরাসরি ক্রেতার কাছে ডকুমেন্ট পাঠানোর সুযোগ

রপ্তানিতে নতুন নিয়ম, সরাসরি ক্রেতার কাছে ডকুমেন্ট পাঠানোর সুযোগ

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের

আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের

ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়াল কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ ৪০ লাখ টাকা

ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়াল কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ ৪০ লাখ টাকা