• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি
ঋণ কেলেঙ্কারি

সাবেক প্রতিমন্ত্রী ওয়াদুদসহ ৮ জনের বিরুদ্ধে দুই মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৯ জানুয়ারি ২০২৫, ১৮:০২
অ+
অ-
সাবেক প্রতিমন্ত্রী ওয়াদুদসহ ৮ জনের বিরুদ্ধে দুই মামলা

ঋণের নামে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট থেকে ৪ কোটি টাকা ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় সাবেক প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ এবং তার স্ত্রীসহ আট জনের বিরুদ্ধে পৃথক দুই মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞাপন

বুধবার (২৯ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক রাকিবুল হায়াত বাদী হয়ে মামলা দুইটি দায়ের করেন। সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ক্ষমতার অপব্যবহার করে কোনো ধরনের রেকর্ডপত্র জমা না দিয়ে বোর্ড সভার অনুমোদন না নিয়ে বেঙ্গল গ্যাস লিমিটেডের উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে মোট ২ কোটি ৭০ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করার অভিযোগে প্রথম মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

রাজনৈতিক মামলা প্রত্যাহারে ‘ষড়যন্ত্র’, দায় কার?
অভিযুক্ত জওয়ানদের নিরপরাধ বলার সুযোগ নেই, মুক্তিও অযৌক্তিক
সাবেক এমপি শম্ভু পরিবারের বিরুদ্ধে দুর্নীতির মামলা

বিজ্ঞাপন

মামলার আসামিরা হলেন—পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সাবেক প্রতিমন্ত্রী এবং কাজী এনার্জি রিসোর্স লিমিটেডের মালিক মো. আব্দুল ওয়াদুদ, তার স্ত্রী মনোয়ারা বেগম, বেঙ্গল গ্যাস লিমিটেডের এমডি গাউস মোহাম্মদ হাসান জাহিদ, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ট্রেজারি মোহাম্মদ মাইন উদ্দিন, সাবেক ভাইস প্রেসিডেন্ট কাজী আরিফুজ্জামান, সাবেক অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এস.এম. কামরুজ্জামান ও সাবেক কর্মকর্তা মিঠু কুমার সাহা।

দ্বিতীয় মামলায় রেকর্ডপত্র জমা না দিয়ে বোর্ড সভার অনুমোদন না নিয়ে কাজী এনার্জি রিসোর্স লিমিটেডের নামে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড  থেকে মোট ১ কোটি ৫০ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করার অভিযোগে দ্বিতীয় মামলা দায়ের করা হয়েছে। 

এই মামলার আসামিরা হলেন— পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সাবেক প্রতিমন্ত্রী এবং কাজী এনার্জি রিসোর্স লিমিটেডের মালিক মো. আব্দুল ওয়াদুদ, তার স্ত্রী মনোয়ারা বেগম, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক  এস এম শামসুল আরেফীন, সাবেক ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ট্রেজারি মোহাম্মদ মাইন উদ্দিন, সাবেক ভাইস প্রেসিডেন্ট কাজী আরিফুজ্জামান, সাবেক অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এস.এম. কামরুজ্জামান ও সাবেক কর্মকর্তা মিঠু কুমার সাহা।

বিজ্ঞাপন

আরএম/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

দুদকমামলাআদালতবাংলাদেশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

শেরপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

শেরপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি