• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি
  2. ঢাকা

ভ্যাটযোগ্য সব প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় আনতে এনবিআরের তোড়জোড়

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদকঢাকা
৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৩
অ+
অ-
ভ্যাটযোগ্য সব প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় আনতে এনবিআরের তোড়জোড়

হোটেল, সুপারশপ ও শপিংমলসহ সারা দেশে ভ্যাটযোগ্য প্রতিষ্ঠানগুলোকে নিবন্ধনের আওতার আনতে উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বিজ্ঞাপন

এনবিআর বলছে, দেশের সব ভ্যাটযোগ্য প্রতিষ্ঠান, বিশেষ করে যাদের বার্ষিক টার্নওভার ভ্যাটযোগ্য, সুপারশপ, শপিংমলসহ সিটি করপোরেশন, জেলা-উপজেলা শহরের মার্কেট, উৎপাদনকারী প্রতিষ্ঠান ভ্যাটের আওতায় আসেনি। নিবন্ধন আওতার বাইরে থাকা সেই সব প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় আনতে নিবন্ধন মাস ঘোষণা করেছে এনবিআর। ফেব্রুয়ারি মাস হবে সব ভ্যাট কমিশনারদের নিবন্ধন মাস এবং মার্চ মাস হবে এনবিআরের ভ্যাট নিবন্ধন মাস।

এরই মধ্যে ভ্যাটের আওতা বাড়াতে নিবন্ধনহীন সব প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় আনতে সব ভ্যাট কমিশনারেটকে চিঠি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এনবিআরের দ্বিতীয় সচিব (মূসক করদাতা সেবা) প্রণয় চাকমা সই করা এই চিঠি জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

চিঠিতে বলা হয়েছে, দেশে ১৯৯১ সালে ভ্যাট ব্যবস্থা চালু হলেও ভ্যাটের আওতা প্রত্যাশিত পর্যায়ে বিস্তৃত হয়নি। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৪ ও ১০ ধারায় ভ্যাট নিবন্ধনযোগ্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিবন্ধন ও তালিকাভুক্তির বাধ্যবাধকতা রয়েছে। একই সঙ্গে ২০১৯ সালের ১৭ জুলাই এনবিআরের জারি করা আদেশ অনুযায়ী, কতিপয় পণ্য ও সেবাসমূহের ক্ষেত্রে বার্ষিক টার্নওভার নির্বিশেষে এবং দেশের সব সুপারশপ ও শপিংমলসহ সিটি কর্পোরেশন ও জেলা শহরের সব উৎপাদনকারী প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধন গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী নিবন্ধন গ্রহণের ব্যবস্থা করতে চিঠিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের তিনটি নির্দেশনা দেওয়া হয়েছে।

যার মধ্যে রয়েছে-মাঠ পর্যায়ের দপ্তরসমূহকে (সার্কেল, বিভাগ ও কমিশনারেট) অধিক্ষেত্রের প্রযোজ্য পদস্থ সব কর্মকর্তাকে সম্পৃক্ত ও সমন্বিতভাবে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আবশ্যিকভাবে নিবন্ধিত বা তালিকাভুক্ত করতে হবে, নিবন্ধন প্রদান ও আইনানুগ রাজস্ব আদায়ের ক্ষেত্রে কর্মকর্তাদের করদাতাদের সঙ্গে সেবামূলক মনোবৃত্তি বজায় রাখতে হবে এবং এনবিআর সময়ে সময়ে মাঠপর্যায়ে সরেজমিনে যাচাই ও তদারকি করবে।

তবে নিবন্ধন প্রযোজ্যতা সত্ত্বেও হারাহারি যাচাইয়ে কোনো এলাকায় অনিবন্ধিত প্রতিষ্ঠান পাওয়া গেলে সংশ্লিষ্ট বিভাগীয় ও সার্কেল কর্মকর্তা দায়ী থাকবেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। নিবন্ধন বিষয়ে প্রতিমাসের ৫ তারিখের মধ্যে এনবিআরের কাছে কমিশনারদের প্রতিবেদন দিতেও বলা হয়েছে।

বিজ্ঞাপন

চিঠিতে বলা হয়, কর্মপ্রবণতা, দক্ষতা, মেধাজাত কর্মকাণ্ড উদ্ভাবনী মনোবৃত্তির পাশাপাশি নিবন্ধন সংখ্যায় প্রবৃদ্ধিতে সফল সব কমিশনারেট থেকে নির্বাচিত সেরা কর্মকর্তাকে এনবিআর থেকে 'বিশেষ স্বীকৃতি' প্রদান করা হবে। নির্বাচিত সেরা কর্মকর্তাকে পরবর্তীকালে পদায়ন ও বিদেশ প্রশিক্ষণে অগ্রাধিকার পাবেন।

আরএম/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsApp

বিজ্ঞাপন

আরও পড়ুন

রপ্তানিতে নতুন নিয়ম, সরাসরি ক্রেতার কাছে ডকুমেন্ট পাঠানোর সুযোগ

রপ্তানিতে নতুন নিয়ম, সরাসরি ক্রেতার কাছে ডকুমেন্ট পাঠানোর সুযোগ

নগদ ইসলামিকের তিন ব্যবহারকারী জিতেছেন উমরাহ প্যাকেজ

নগদ ইসলামিকের তিন ব্যবহারকারী জিতেছেন উমরাহ প্যাকেজ

Google News
ঈদের আগে শেষদিনে শেয়ারবাজারে উত্থান, লেনদেন কম

ঈদের আগে শেষদিনে শেয়ারবাজারে উত্থান, লেনদেন কম

সাধারণ মানুষের জন্য বীমা সহজ ও সুলভ করছে বাংলাদেশি স্টার্টআপ ‘ছায়া’

সাধারণ মানুষের জন্য বীমা সহজ ও সুলভ করছে বাংলাদেশি স্টার্টআপ ‘ছায়া’