• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

বাংলাদেশে আসছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৮ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৮
অ+
অ-
বাংলাদেশে আসছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

বাংলাদেশ সফরে আসছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। চারদিনের সফরে ঢাকায় আসছেন তিনি।

বিজ্ঞাপন

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্বব্যাংকের ঢাকা অফিস জানায়, চারদিনের সফরে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। সফরে রাইজার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজ ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া রাইজারের সঙ্গে যোগ দেবেন বিশ্বব্যাংকের সমৃদ্ধি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট পাবলো সাভেদ্রা। পাবলো বিশ্বব্যাংকের অর্থনৈতিক নীতি, দারিদ্র্য, অর্থ, প্রতিষ্ঠান, প্রতিযোগিতা এবং বিনিয়োগের ওপর কাজের নেতৃত্ব দেবেন।

আরও পড়ুন

অন্তর্বর্তী সরকারের প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত
বিদ্যুৎ খাতে অতিরিক্ত ৩৬৭ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক
চলতি অর্থবছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে হবে ৪.১ শতাংশ

বিজ্ঞাপন

স্বাধীনতার পর বাংলাদেশকে সহায়তা করা প্রথম উন্নয়ন অংশীদারদের মধ্যে বিশ্বব্যাংক ছিল। তারপর থেকে ব্যাংক বাংলাদেশকে প্রায় ৪৪ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়েছে। যার বেশিরভাগই অনুদান বা ছাড়ের ঋণ হিসেবে। বর্তমানে বিশ্বব্যাংক গ্রুপের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) দ্বারা সমর্থিত সবচেয়ে বড় চলমান কর্মসূচি বাংলাদেশে রয়েছে।

এসআর/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিশ্বব্যাংকবাংলাদেশঅর্থনীতি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু