• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

ভ্যাট বিষয়ক বাজেট প্রস্তাব চেয়েছে এনবিআর

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫৩
অ+
অ-
ভ্যাট বিষয়ক বাজেট প্রস্তাব চেয়েছে এনবিআর

আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ভ্যাটসহ সংশ্লিষ্ট আইন যুগোপযোগী ও অংশীদারত্বমূলক করতে ব্যবসায়ী সংগঠনগুলোর কাছ থেকে প্রস্তাব চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বিজ্ঞাপন

৬ মার্চের মধ্যে বিভিন্ন চেম্বার ও বণিক সমিতিগুলোকে ছক তৈরি করে এনবিআরের ভ্যাট নীতি শাখার কাছে (হার্ড কপি) সুপারিশ ও প্রস্তাব পাঠাতে অনুরোধ করা হয়েছে। 

হার্ডকপির পাশাপাশি সরাসরি ই–মেইলের  (vatpolicy@gmail.com ) মাধ্যমেও প্রস্তাব–সুপারিশ পাঠানো যাবে। 

রোববার (৯ ফেব্রুয়ারি) এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

এনবিআর জানায়, বিভিন্ন ব্যবসায়ী সমিতি, চেম্বার ও প্রতিষ্ঠানের কাছে পাঠানো চিঠিতে মোট তিনটি বিষয়ে ব্যবসায়ীদের কাছ থেকে মতামত চাওয়া হয়েছে। বিষয়গুলো হচ্ছে - মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ ও এক্সাইজ অ্যান্ড সল্ট অ্যাক্ট ১৯৪৪।

এর আগে সম্প্রতি ২০২৫–২০২৬ অর্থবছরের বাজেট প্রণয়নে প্রত্যক্ষ কর ব্যবস্থাকে আরও যুগোপযোগী ও অংশীদারত্বমূলক করার লক্ষ্যে ওই প্রস্তাবনা চাওয়া হয়।
এনবিআরের চিঠিতে ব্যবসায়ীদের বাস্তব অভিজ্ঞতার আলোকে ভ্যাটসহ অন্যান্য পরোক্ষ করসংক্রান্ত আইন-বিধির ওপর সুচিন্তিত মতামত, প্রস্তাব ও সুপারিশ চাওয়া হয়েছে বলেও জানা যায়।

আরএম/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

এনবিআরভ্যাট গোয়েন্দা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

কোম্পানির রিটার্ন দাখিলের সময় এক মাস বৃদ্ধি

কোম্পানির রিটার্ন দাখিলের সময় এক মাস বৃদ্ধি

রাজস্ব বোর্ডের অতিরিক্ত কমিশনার সাধন কুমারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রাজস্ব বোর্ডের অতিরিক্ত কমিশনার সাধন কুমারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কর কর্মকর্তার সাড়ে ১৪ কোটি টাকার সম্পদের পাহাড় : ফাঁসালেন বাবা-মাকেও

কর কর্মকর্তার সাড়ে ১৪ কোটি টাকার সম্পদের পাহাড় : ফাঁসালেন বাবা-মাকেও

ঈদের ছুটিতে কাস্টম হাউসগুলো খোলা থাকবে

ঈদের ছুটিতে কাস্টম হাউসগুলো খোলা থাকবে