• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

১০০ টাকায় সয়াবিন তেলসহ ছোলা-খেজুর বি‌ক্রি করবে টিসিবি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৮
অ+
অ-
১০০ টাকায় সয়াবিন তেলসহ ছোলা-খেজুর বি‌ক্রি করবে টিসিবি

সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকে সাশ্রয়ী মূল্যে বোতলজাত সয়াবিন তেলসহ পাঁচটি পণ্য বি‌ক্রি কর‌বে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। লাইনে দাঁড়িয়ে ট্রাক থেকে এসব পণ্য ক্রয় করতে পারবেন যেকোনো ভোক্তা।

বিজ্ঞাপন

রোববার (৯ ফেব্রুয়ারি) টিসিবি থেকে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

টিসিবির পক্ষ থেকে জানানো হয়, স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি (ভোজ্যতেল ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। এর পাশাপা‌শি সাধারণ ভোক্তার কা‌ছে রাজধানী ঢাকা এবং চট্টগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর বিক্রি করা হ‌বে।যেকোনো ভোক্তা লাইনে দাঁড়িয়ে ট্রাক থেকে পণ্য ক্রয় করতে পারবেন। ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রয় কার্যক্রম ১০ ফেব্রুয়ারি শুরু হবে।

একজন সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি করে মসুর ডাল ও ছোলা, এক কে‌জি চিনি এবং ৫০০ গ্রাম খেজুর কিনতে পারবেন। এর মধ্যে প্রতি লিটার সয়াবিন তে‌লের দাম রাখা হবে ১০০ টাকা। প্রতি কেজি চিনি ৭০ টাকা, মসুর ডাল ও ছোলা ৬০ টাকা এবং খেজুর প্রতি কেজি চিনি ১৫৬ টাকা দামে বিক্রি করবে টিসিবি।

বিজ্ঞাপন

এসআই/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

টিসিবিবাজার দর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সাধ্যের পাঞ্জাবিতেই ঈদের খুশি, শোরুমগুলোতে উপচে পড়া ভিড়

সাধ্যের পাঞ্জাবিতেই ঈদের খুশি, শোরুমগুলোতে উপচে পড়া ভিড়

খোলা সয়াবিন ২২০ টাকা, ব্র্যান্ডের তেলেও অঘোষিত দাম বৃদ্ধি

খোলা সয়াবিন ২২০ টাকা, ব্র্যান্ডের তেলেও অঘোষিত দাম বৃদ্ধি

‘ব্রয়লার এখন আর গরিবের নয়, ধনীদের হয়ে গেছে’

‘ব্রয়লার এখন আর গরিবের নয়, ধনীদের হয়ে গেছে’

সোনার দাম আরও কমলো

সোনার দাম আরও কমলো