• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি
দুদকের ২ মামলা

কামাল মজুমদারের ১৫ কোটি টাকার অবৈধ সম্পদ, ২৯৬ কোটি টাকার লেনদেন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫৬
অ+
অ-
কামাল মজুমদারের ১৫ কোটি টাকার অবৈধ সম্পদ, ২৯৬ কোটি টাকার লেনদেন

সোয়া ১৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ২৯৬ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার এবং তার ছেলের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

প্রথম মামলায় কামাল আহমেদ মজুমদার ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে সঙ্গতিবিহীন ১২ কোটি ৯৫ লাখ ৫৮ হাজার ৫৯০ টাকার সম্পদের মালিকানা অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া নিজ নামে ও প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত ১০টি হিসাবে মোট ২৯৬ কোটি ৩ লাখ ৫ হাজার ৯৬৮ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। 

আরও পড়ুন

এখনও বহাল আওয়ামী-ঘনিষ্ঠ এটুআই’র ৯ পরামর্শক
আওয়ামী লীগ হাতে ছিল, এখনও সব হাতেই আছে সাইফুল ইসলামের!

বিজ্ঞাপন

দ্বিতীয় মামলায় তার ছেলে শাহেদ আহমেদ মজুমদার ও বাবা কামাল আহমেদ মজুমদারকে আসামি করা হয়েছে। মামলায় তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে প্রভাব ও আর্থিক সহায়তায় জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ৩৯ লাখ ৭৩ হাজার ৭৩৬ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। 

তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়ের হয়েছে।

এছাড়া কামাল আহমেদের স্ত্রী শাহিদা কামালের নামে কোনোন আয়কর নথি ও ব্যাংক হিসাব পাওয়া যায়নি। তথাপি তার নামে বেনামে সম্পদের প্রমাণ পাওয়ায় দুদক আইন, ২০০৪ এর ২৬(১) ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়েছে। 

বিজ্ঞাপন

গত ১৮ অক্টোবর সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা বাহিনী। কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তাকে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে কাফরুল থানা পুলিশ।

আরএম/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

দুর্নীতি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমি জনগণের জন্য অবশ্যই সততার সঙ্গে কিছু করব : ভূমিমন্ত্রী

আমি জনগণের জন্য অবশ্যই সততার সঙ্গে কিছু করব : ভূমিমন্ত্রী

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

নকশাবহির্ভূত ভবন নির্মাণ : মামলার আসামি রাজউকের ৫ কর্মকর্তাসহ ৬

নকশাবহির্ভূত ভবন নির্মাণ : মামলার আসামি রাজউকের ৫ কর্মকর্তাসহ ৬

অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের দুর্নীতির খোঁজে দুদক

অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের দুর্নীতির খোঁজে দুদক