• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

অলিম্পিক ফাইবারের রেয়াত ও ভ্যাট ফাঁকির তেলেসমাতি

এফ এম আবদুর রহমান মাসুম
এফ এম আবদুর রহমান মাসুম
১১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫৯
অ+
অ-
অলিম্পিক ফাইবারের রেয়াত ও ভ্যাট ফাঁকির তেলেসমাতি

সিমেন্ট ব্যাগ উৎপাদনকারী প্রতিষ্ঠান মেসার্স অলিম্পিক ফাইবার লিমিটেড। প্রতিষ্ঠানটি তিন বছরে প্রায় কোটি টাকার ওপরে রাজস্ব ফাঁকি দিয়েছে। গত পাঁচ বছর আগে থেকে রাজস্ব সংক্রান্ত প্রতারণা শুরু করে বরিশালের রূপাতলিতে অবস্থিত প্রতিষ্ঠানটি। ২০১৯-২০ থেকে ২০২১-২০২২ অর্থবছর পর্যন্ত প্রতিষ্ঠানটি বিভিন্ন সেবা গ্রহণের বিপরীতে রেয়াত ও ভ্যাটফাঁকি দিয়েছে এক কোটি তিন লাখ টাকা।

বিজ্ঞাপন

সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের গোয়েন্দা অডিটে এমন তেলেসমাতি ঘটনা উদঘাটিত হয়েছে। ফাঁকি দেওয়া রাজস্ব পরিশোধে ইতোমধ্যে মেসার্স অলিম্পিক ফাইবার লিমিটেডকে নোটিশও দিয়েছে এনবিআর।

অলিম্পিক ফাইবার লিমিটেডকে দেওয়া চিঠি ও এনবিআর সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি সিমেন্ট ব্যাগ ও সুইং ব্যাগসহ সংশ্লিষ্ট পণ্য উৎপাদন করে থাকে। যার মূল উপকরণ পি পি ইয়ান গ্রেড, পি পি কো-পলিমার, ক্যালসিয়াম কার্বনেট, ক্র্যাফট লাইনার পেপার, মাস্টার ব্যাচ, প্রিন্টিং কালি, থিনার, সুতা, গ্লু এবং প্যাকিং ম্যাটেরিয়াল আমদানি করা হয়ে থাকে। ২০১৯ সালের জুলাই থেকে ২০২২ সালের জুন পর্যন্ত নিরীক্ষা মেয়াদে প্রতিষ্ঠানটির রেয়াত ও উৎসে মূসক বা ভ্যাট সম্পর্কিত তথ্য-উপাত্ত যাচাই করা হয়। ওই সময়ে অপরিশোধিত রাজস্বের বিষয়টি নিশ্চিত হয় এনবিআর।

এনবিআরের ১২৯ কর কর্মকর্তাকে বদলি
জাতীয় রাজস্ব বোর্ড / ঢাকা পোস্ট

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাংলাদেশ ব্যাংকে গোপন ৩০০ লকারের সন্ধান, যে কোনো সময় অভিযান
বাড়তি ট্যাক্সে গাড়ির ফিটনেস নবায়ন বন্ধ প্রায়

নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, প্রতিষ্ঠানটি অনিবন্ধিত প্রতিষ্ঠান থেকে কাঁচামাল ক্রয়বাবদ এক লাখ ৩৮ হাজার ৯২৩ টাকা, নিরীক্ষাধীন সময়ে মূল্য ঘোষণায় প্রতি একক উৎপাদনে ব্যবহৃত উপকরণ এবং বিক্রয় রেজিস্ট্রারে প্রদর্শিত মোট উৎপাদনের বিপরীতে ক্রয় রেজিস্ট্রারে ব্যবহৃত উপকরণে ১৪ লাখ ৫৪ হাজার ৮১২ টাকা এবং ওই একই সময়ে সরবরাহ মূল্যের বিপরীতে অপরিশোধিত ৬৮ লাখ ১৩ হাজার ২৭৫ টাকার সম্পূরক শুল্ক ও মূসক বা ভাট বাবদ ১০ লাখ ২১ হাজার ৯৯১ টাকাসহ ফাঁকিকৃত শুল্ক ও ভ্যাটের পরিমাণ মোট ৭৮ লাখ ৩৫ হাজার ২৬৬ টাকা।

এ ছাড়া, স্থানীয় উপকরণ ও সেবা ক্রয়ের বিপরীতে গৃহীত রেয়াত বাবদ ১০ হাজার ৬৯১ টাকা এবং ২০২০-২১ অর্থবছরে কাঁচামালের মূল্য বৃদ্ধি পাওয়ায় যথাসময়ে মূল্য ঘোষণা প্রদান না করায় ৭.৫ শতাংশের অতিরিক্ত মূল্যের বিপরীতে অতিরিক্ত গৃহীত রেয়াত হিসাবে তিন লাখ ৮০ হাজার ৯৯৮ টাকার ফাঁকির তথ্য বেরিয়ে আসে তদন্তে। সি.এ ফার্মের অডিট রিপোর্ট মোতাবেক বিভিন্ন খরচের বিপরীতে উৎসে মূসক বাবদ ৪ লাখ ৬৪ হাজার ৯৬৫ টাকার ঘাপলা পাওয়া গেছে।

বিজ্ঞাপন

সবমিলিয়ে প্রতিষ্ঠানটি রেয়াত ও উৎসে মূসক বা ভ্যাটবাবদ মোট এক কোটি ২ লাখ ৮৫ হাজার ৬৫৪ টাকা শুল্ক-ভ্যাট ফাঁকি দিয়েছে।

ভ্যাট ১০ লাখ টাকা হলেই ই-পেমেন্ট বাধ্যতামূলক
অলিম্পিক ফাইবারের কর ফাঁকির অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে এনবিআর / ঢাকা পোস্ট

আরও পড়ুন

বাড়ছে শুল্ক-ভ্যাট, বাড়তি টাকা গুনতে হবে ভোক্তাদের
সামিট পাওয়ারের কর ফাঁকি ১১১৩ কোটি টাকা

ভ্যাট অফিস জানিয়েছে, নথিপত্র যাচাই-বাছাই ও প্রতিষ্ঠানের বক্তব্য অনুযায়ী মেসার্স অলিম্পিক ফাইবার লিমিটেডের কর ফাঁকির অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। ফলে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২- এর ধারা ১২৭ অনুযায়ী ভ্যাট প্রদেয় হওয়ার নির্ধারিত তারিখের পরবর্তী দিন থেকে প্রকৃত পরিশোধের দিন পর্যন্ত বকেয়ার ওপর মাসিক সুদ প্রযোজ্য হবে। যা আদায়যোগ্য। 

ক্যাপশন- মেসার্স অলিম্পিক ফাইবার লিমিটেড / ঢাকা পোস্ট

এনবিআর সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৬ এপ্রিল খুলনা ভ্যাট অফিসের ডেপুটি কমিশনার বিল্লাল হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের একটি অডিট টিম প্রতিষ্ঠানটিতে আকস্মিক অভিযান পরিচালনা করেছিল। পরেই এসব ভ্যাট ফাঁকির তথ্যগুলো বেরিয়ে আসে।

ইতোমধ্যে খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অফিস থেকে দেওয়া এক চিঠিতে মেসার্স অলিম্পিক ফাইবারকে ফাঁকিকৃত ভ্যাটের টাকা পরিশোধে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে পরিহারকৃত মূসক ও উৎসে মূসকবাবদ ওই টাকা জরিমানাসহ কেন আদায় করা হবে না, সে বিষয়ে বক্তব্য থাকলে ১৫ দিনের মধ্যে লিখিতভাবে দাখিলের জন্য অনুরোধ করা হয়েছে।

গত ২১ জানুয়ারি প্রতিষ্ঠানটিকে এ চিঠি দেওয়া হয়। এ ছাড়া আগামী ১২ ফেব্রুয়ারি শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। শুনানিতে প্রতিষ্ঠানটির এমডি বা তাদের মনোনিত প্রতিনিধিকে লিখিত জবাব ও প্রয়োজনীয় দলিলাদিসহ (পাঠযোগ্য) উপস্থিত হয়ে বক্তব্য প্রদানের জন্য বলা হয়েছে।

২৩৩ প্রতিষ্ঠানের ১৬৭৬ কোটি টাকার ভ্যাট ফাঁকি
ভ্যাট গোয়েন্দা / ঢাকা পোস্ট

শুনানি প্রদানে ব্যর্থ হলে বক্তব্য নেই বলে ধরে নেওয়া হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

নীরব-সরবে ‘সমালোচিত’ দুদক
আওয়ামী সরকারের প্রভাবশালীদের অর্থপাচার অনুসন্ধানে ১০ যৌথ টিম

এ বিষয়ে খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার সৈয়দ আতিকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ‘আমাদের প্রতিষ্ঠান থেকে অডিট করে ওই টাকার ফাঁকি পাওয়া গেছে। তাদেরকে শুনানিতে ডাকা হয়েছে। প্রতিষ্ঠানের দেওয়া নথিপত্রের ওপর ভ্যাট দাবি করা হয়েছে। মেনে নিলে নিষ্পত্তি হবে, না হলে আইনগত প্রক্রিয়া মেনে আদায় করা হবে।’

জানতে চাইলে মেসার্স অলিম্পিক ফাইবার লিমিটেডের ভ্যাট ম্যানেজার গোলাম মোস্তফা ঢাকা পোস্টকে বলেন, ‘চিঠি পেয়েছি। আমাদের যা বক্তব্য কাস্টমস কর্তৃপক্ষকে দেব, আপনাকে কেন দেব? তাদের দাবির বিষয়টি পর্যালোচনা করে জবাব দেওয়া হবে।’

আরএম/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

দুর্নীতিএনবিআরঅর্থনীতিপ্রতারণাভ্যাট গোয়েন্দা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

নকশাবহির্ভূত ভবন নির্মাণ : মামলার আসামি রাজউকের ৫ কর্মকর্তাসহ ৬

নকশাবহির্ভূত ভবন নির্মাণ : মামলার আসামি রাজউকের ৫ কর্মকর্তাসহ ৬

কোম্পানির রিটার্ন দাখিলের সময় এক মাস বৃদ্ধি

কোম্পানির রিটার্ন দাখিলের সময় এক মাস বৃদ্ধি

অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের দুর্নীতির খোঁজে দুদক

অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের দুর্নীতির খোঁজে দুদক