• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকে এলএনজি কিনতে চুক্তির অনুমোদন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৬
অ+
অ-
চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকে এলএনজি কিনতে চুক্তির অনুমোদন

দেশের জ্বালানি চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকে এলএনজি ক্রয়ের লক্ষ্যে সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মাস্টার সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট (এমএসপিএ) স্বাক্ষরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই চুক্তি সই করতে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, কোটেশন আহ্বানের মাধ্যমে সংক্ষিপ্ত তালিকাভুক্ত ২৭টি প্রতিষ্ঠানের কাছে এমএসপিএ স্বাক্ষরের সম্মতি গ্রহণের জন্য পাঠানো হলে ১৩ ফেব্রুয়ারির মধ্যে ২৫টি প্রতিষ্ঠান সম্মতি দেয়। ফেব্রুয়ারি মাসের শেষে/মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে ক্রয় প্রক্রিয়া শুরু করার জন্য পিপিএ-২০০৬ এবং পিপিআর-২০০৮ এর আওতায় স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির লক্ষ্যে সম্মতি দেওয়া ২৫টি প্রতিষ্ঠানের সঙ্গে পেট্রোবাংলার এমএসপিএ স্বাক্ষরের নীতিগত অনুমোদনের জন্য প্রস্তাব উপস্থাপন করা হয় উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে।

আরও পড়ুন

দেশের জলবায়ু ঝুঁকি তৈরি করছে বিদেশি এলএনজি
সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার

বিজ্ঞাপন

২৫টি প্রতিষ্ঠান হলো- সিঙ্গাপুরের এসইএফই মার্কেটিং অ্যান্ড ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড, ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড, গানভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড, সিনোকেম ইন্টারন্যাশনাল ওয়েল প্রাইভেট লিমিটেড, ইউনিপেগ সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড, আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড, বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড, ট্রাফিগুরা প্রাইভেট লিমিটেড, গ্লেনকোর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড, এমিরেটস ন্যাশনাল ওয়েল কো. এবং পেট্রোচায়না ইন্টারন্যাশনাল সিঙ্গাপুর।

এই তালিকায় আরও রয়েছে- সুইজারল্যান্ডের ডিএক্সটি কমডিটিস এসএ, মারকুরিয়া এনার্জি ট্রেডিং এসএ, টোটাল এনার্জীস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড, এমইটি ইন্টারন্যাশনাল এজি, সু এসওসিএআর ট্রেডিং এসএ, ইউএই’র বিজিএন ইন্টারন্যাশনাল ডিএমসিসি, ওকিউ ট্রেডিং, সেল ইন্টারন্যাশনাল ট্রেডিং মিডল ইস্ট, দক্ষিণ কোরিয়ার পোসকো ইন্টারন্যাশনাল করপোরেশন, হংকংয়ের ওয়াইলুন পেট্রোলিয়ম গ্যাস, জাপানের জেইআরএ কোং ইনকরপোরেশন, ইউএসএ’র এক্সেলারেট এনার্জি এলপি, জার্মানির ইউনিপার গ্লোবাল কমডিটিস এবং কাতারের কাতার এনার্জি ট্রেডিং এলএলসি।

এসএইচআর/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়অর্থ মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা আনতে জেলা প্রশাসনকে নির্দেশ

জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা আনতে জেলা প্রশাসনকে নির্দেশ

বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা

বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা

জ্বালানি তেলে রেশনিং তুলে নেওয়ার ঘোষণা মন্ত্রণালয়ের

জ্বালানি তেলে রেশনিং তুলে নেওয়ার ঘোষণা মন্ত্রণালয়ের

দেশীয় তেল-গ্যাস অনুসন্ধানে জোর দেওয়ার আহ্বান

দেশীয় তেল-গ্যাস অনুসন্ধানে জোর দেওয়ার আহ্বান