• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

আগামী বছরের জুলাই থেকে অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক হচ্ছে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০৯
অ+
অ-
আগামী বছরের জুলাই থেকে অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক হচ্ছে

আগামী অর্থবছরের জুলাই থেকে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান।

বিজ্ঞাপন

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাজস্ব বোর্ডের মিলনায়তনে শুল্কের আধুনিকায়নে চার বছরের কৌশলগত পরিকল্পনা ও বাণিজ্য সহজিকরণে আমদানি-রপ্তানি হাবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, অনলাইন রিটার্ন জমা দেওয়ার সমস্যাগুলো যাচাই-বাছাই করে সেগুলোর সমাধান করা হবে। সমস্যা সমাধান করে আগামী বছরের জুলাই থেকে অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক করা হবে। চলতি বছরে সরকারি সেক্টরে রিটার্ন বাধ্যতামূলক ছিল, ভালো সাড়া পেয়েছি।

তিনি বলেন, পুরোনো ব্যবসায়ীরাই দখল করে রেখেছে ও নেতৃত্ব দিচ্ছেন। নতুনদের আনতে হলে আমদানি-রপ্তানি সহজিকরণ করতে হবে। এর জন্য প্রয়োজন অটোমেশন। জনবান্ধব ও ব্যবসাবান্ধব করতে আমরা চেষ্টা করছি। আগামী বাজেটে কর সহজিকরণের বিষয়টি গুরুত্ব পাবেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

খাদের কিনারে থাকা অর্থনীতিকে টেনে তুলছে সরকার
এনবিআরের আইবাসে একদিনে রেকর্ড ১৭২৩ নিবন্ধন
রমজানে ফলের বাজার নিয়ন্ত্রণে শুল্ক-কর কমানোর চিন্তা

এ সময় অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, অর্থনীতিতে ইতিবাচক ধারা এসেছে। গত ৬ মাসে রপ্তানি ১৩ শতাংশ বেড়েছে। জানুয়ারিতে ৭ শতাংশ কনটেইনার হ্যান্ডেলিং বেড়েছে। সামনে এগিয়ে যেতে নেতিবাচক বিষয় সরিয়ে ফেলতে হবে।

অনুষ্ঠানে বলা হয়, আন্তর্জাতিক বাণিজ্য সহজ ও আধুনিক করার লক্ষ্যে আগামী চার বছরের জন্য শুল্কের কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এর মাধ্যমে রাজস্ব আহরণ গতি পাবে, বাণিজ্যবান্ধব পরিবেশ তৈরি হবে।

বিজ্ঞাপন

আরএম/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

এনবিআরআয়কর রিটার্ন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির অনলাইন সিস্টেম চালু এনবিআরের

রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির অনলাইন সিস্টেম চালু এনবিআরের

কোম্পানির রিটার্ন দাখিলের সময় এক মাস বৃদ্ধি

কোম্পানির রিটার্ন দাখিলের সময় এক মাস বৃদ্ধি

রাজস্ব বোর্ডের অতিরিক্ত কমিশনার সাধন কুমারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রাজস্ব বোর্ডের অতিরিক্ত কমিশনার সাধন কুমারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কর কর্মকর্তার সাড়ে ১৪ কোটি টাকার সম্পদের পাহাড় : ফাঁসালেন বাবা-মাকেও

কর কর্মকর্তার সাড়ে ১৪ কোটি টাকার সম্পদের পাহাড় : ফাঁসালেন বাবা-মাকেও