• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি
দুদকের দুই মামলা

সাবেক মন্ত্রী ও তার স্ত্রীর ৩৫ ব্যাংক হিসাব, লেনদেন ৪ হাজার কোটি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৩
অ+
অ-
সাবেক মন্ত্রী ও তার স্ত্রীর ৩৫ ব্যাংক হিসাব, লেনদেন ৪ হাজার কোটি

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান ও তার স্ত্রী ডা. মির্জা নাহিদা হোসেনের ৩৫ ব্যাংক হিসাবে ৩ হাজার ৯১৮ কোটি ৩২ লাখ ৯৪ হাজার টাকার সন্দেহজনক লেনদেন এবং ৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুই মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ( ২৭ ফেব্রুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

আরও পড়ুন

ধনঞ্জয় কুমার, মোল্যা নজরুলের বিরুদ্ধে দুদকের মামলা
এস আলম গ্রুপের অর্থপাচার : শীর্ষ ব্যাংক কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ
হাজার কোটি টাকার বন প্রকল্পে দুর্নীতির প্রমাণ

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রথম মামলায় সাবেক মন্ত্রী মো. আব্দুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৭২ লাখ ৭৬ হাজার ৪৭২ টাকার সম্পদের মালিকানা অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া নিজ ও তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ১৯টি ব্যাংক হিসাবে মোট ৩ হাজার ৮৯১ কোটি ৩২ হাজার ৯৪ টাকার সন্দেহজনক লেনদেন করে মানিলন্ডারিং সম্পৃক্ত অপরাধ করেছেন।

বিজ্ঞাপন

এদিকে তার স্ত্রী ডা. মির্জা নাহিদা হোসেনের নামে ৬ কোটি ৩০ লাখ ৯০ হাজার টাকার অবৈধ সম্পদের মালিকানা থাকার প্রমাণ মিলেছে। তার নামে থাকা ১৬টি ব্যাংক হিসাবে মোট ২৬ কোটি ৫৬ লাখ ৬ হাজার ৯৭৩ টাকার সন্দেহজনক লেনদেন রয়েছে। ওই অভিযোগে স্বামী মো. আব্দুর রহমানকেও আসামি করা হয়েছে।

তাদের বিরুদ্ধে দুর্নীতি ও ঘুষ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার অভিযোগ আনা হয়েছে।

আরএম/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

দুর্নীতিদুদকমামলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমি জনগণের জন্য অবশ্যই সততার সঙ্গে কিছু করব : ভূমিমন্ত্রী

আমি জনগণের জন্য অবশ্যই সততার সঙ্গে কিছু করব : ভূমিমন্ত্রী

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

প্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে চলছে তদন্তপ্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি