• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

ফের কমলো সোনার দাম

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২১
অ+
অ-
ফের কমলো সোনার দাম

ফের সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে সোনার দাম কমানো হয়েছে ২ হাজার ৪০৩ টাকা। ফলে এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে লাগবে এক লাখ ৫০ হাজার ৯৬৭ টাকা। যা এতদিন ছিল ১ লাখ ৫৩ হাজার ৩৭০ টাকা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। যা আগামীকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।

আরও পড়ুন

২০ দিনে পাঁচবার বেড়ে ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা
সোনার ভরি দেড় লাখ ছাড়াল
বাজারে এত স্বর্ণ অথচ আমদানি নেই, এই কেন’র জবাব খুঁজছি

চলতি ফেব্রুয়ারি মাসে টানা পাঁচবার সোনার দাম বাড়ানোর পর দুদফা কমলো সোনার দাম।

বিজ্ঞাপন

বাজুসের ঘোষণা অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৯৭ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ১ লাখ ২৩ হাজার ৫১০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১ হাজার ৭২২ টাকা।

সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা।

এর আগে ২৩ ফেব্রুয়ারি সোনার দাম কমিয়েছিল বাজুস। যা ২৪ ফেব্রুয়ারি কার্যকর হয়, ওই দামে এতদিন সোনা কেনা-বেচা হয়েছে। সেই হিসেবে বৃহস্পতিবার ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৫৩ হাজার ৩৭০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৪৬ হাজার ৩৯৫ টাকায় বিক্রি হয়। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়ে ১ লাখ ২৫ হাজার ৪৮১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৩ হাজার ৪০১ টাকায় বি‌ক্রি হ‌য়ে‌ছে।

বিজ্ঞাপন

এসআই/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সোনার দামদ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার

টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার

সোনার দাম আরও কমলো

সোনার দাম আরও কমলো

ইরান যুদ্ধের খেসারত দিতে হবে এখন সাধারণ মানুষকে

ইরান যুদ্ধের খেসারত দিতে হবে এখন সাধারণ মানুষকে

সোনার ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল

সোনার ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল