• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

রোজার প্রথমদিনেই বেগুনের সেঞ্চুরি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২ মার্চ ২০২৫, ১১:১১
অ+
অ-
রোজার প্রথমদিনেই বেগুনের  সেঞ্চুরি

শনিবার ৬০ টাকা কেজিতে বেগুন বিক্রি হলেও আজ রমজানের প্রথমদিন বেগুনের দাম সেঞ্চুরি হাঁকিয়েছে। মূলত আজকের বাজারে লম্বা বেগুনের চাহিদা সবচেয়ে বেশি, আর এ বেগুন বাজারে ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া মানভেদে অন্যান্য বেগুন ৮০ থেকে ১০০ টাকার মধ্যেই বিক্রি হতে দেখা গেছে বাজারে।

বিজ্ঞাপন

রোববার (২ মার্চ) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে বেগুনের দামের এমন চিত্র দেখা গেছে। 

রাজধানীর রামপুরা বাজারে বাজার করতে এসেছিলেন স্থানীয় বাসিন্দা মুকিদুর রহমান। তিনি বলেন, আজকে বাজারে বেগুনের দাম চাচ্ছে ১০০ টাকা কেজি। অথচ এই বেগুন গতকাল তার আগে ছিল ৬০ টাকা কেজি। আজকে রমজানের প্রথম দিন সবাই বাড়িতে একটু বেগুনি করবে, মূলত সে কারণে অসাধু ব্যবসায়ীরা হুট করে দাম বাড়িয়েছে। অসাধু ব্যবসায়ীরা নিজেদের মতো করে দাম বাড়িয়ে নিয়েছে। 

dhakapostবেগুনের দাম বিষয়ে মালিবাগ বাজারের আরেক ক্রেতা ফয়সাল আহমেদ বলেন, আজকে বাজার ঘুরে দেখলাম লম্বা দেখতে সুন্দর মোটা বেগুনের দাম চাওয়া হচ্ছে ১২০ টাকা, পরে আবার সেটা ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া চিকন, পাশাপাশি গোল বেগুনগুলো ৮০ টাকায় বিক্রি হচ্ছে। রাতারাতি বেগুনের দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। এতে করে ক্রেতাদের বাড়তি টাকা গুণতে হচ্ছে, অন্যদিকে কৃষকও কিন্তু সে পরিমাণ দাম পায়নি। মাঝখান থেকে মাঝের ব্যবসায়ীরা এ লাভটা নিয়ে নিচ্ছে। 

বিজ্ঞাপন

হঠাৎ কেন বেগুনের বাড়তি দাম এ বিষয়ে উত্তর বাড্ডা এলাকার সবজি বিক্রেতা এরশাদ আলী বলেন, গতকাল আমরা বেগুন ৬০ টাকায় বিক্রি করেছি। আজ ভোরে যখন কারওয়ান বাজারে যাই তখন দেখি সবার আগ্রহ বেগুনের প্রতি, সব ব্যবসায়ীরা বেগুন কিনছে। কারণ আজকে ঢাকা শহরের সব বাড়িতে বলতে গেলে বেগুনি বানাবে। যে কারণে আজ পাইকারি বাজারেই বাড়তি দাম দিয়ে বেগুন কিনতে হচ্ছে। এরপর পরিবহন খরচ, লেবার খরচ, দোকান খরচ সব মিলিয়ে গতকালের চেয়ে বেশি দামে আজকে বেগুন বিক্রি করতে হচ্ছে। যেহেতু আমাদের কেনা বেশি, সেহেতু একটু বেশি দামে বিক্রি করতে হচ্ছে। 

dhakapostবেগুনের দামের বিষয় নিয়ে কারওয়ান বাজারের সবজি বিক্রেতা আলমগীর হোসেন বলেন, আজ বেগুনের দাম একটু বেশি। তাই খুচরা বাজারে ১০০ টাকা ১২০ টাকা করে বিক্রি হচ্ছে। চাহিদা বেশি থাকায় খুচরা বাজারের বিক্রেতারা নিজেদের মতো করে দাম বসিয়ে দিয়েছে।

আরও পড়ুন

এখনও বাজারে মিলছে না বোতলজাত সয়াবিন তেল, সংকটে শুরু হচ্ছে রোজা
মুরগি-ডিমে সিন্ডিকেট : ৬ মাসে অসাধুদের পকেটে ৯৬০ কোটি
রমজানের আগে পণ্যের দাম স্থিতিশীল, সংকট ভোজ্য তেলের

বিজ্ঞাপন

কারওয়ান বাজারের আজকের পাইকারি বাজার অনুযায়ী তারা ৬০/৭০ টাকা কেজিতে বেগুন বিক্রি করতে পারত। অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত লাভ করার জন্যই এটা করছে। 

এএসএস/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাজধানীর খবরবাজার দরঢাকা সিটিরমজান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সময় মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময় মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত