• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

পুঁজিবাজারের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ মার্চ ২০২৫, ২১:২১
অ+
অ-
পুঁজিবাজারের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, দেশের পুঁজিবাজার উন্নয়নে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলে একত্রে কাজ করতে হবে। অর্থনীতির উন্নয়নে পুঁজিবাজারকে এগিয়ে নিতে হবে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৪ মার্চ) রাজধানীর ঢাকা ক্লাবে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। 

রাশেদ মাকসুদ বলেন, আমরা আমাদের জীবনে রজমানকে কাজে লাগাবো। সংযমেরসঙ্গে আমাদের জীবনকে সাজাতে হবে। রমজানের শিক্ষাকে যদি কাজে লাগাতে পারি তাহলে আমরা লাভবান হবো।

আরও পড়ুন

লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন ড. ইউনূস ও জাতিসংঘ মহাসচিব
কক্সবাজার বিমানবন্দরের নির্মাণকাজ পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা
ভ্রমণকারীদের সুবিধা দিতে ফার্স্টট্রিপ ও ইস্টার্ন ব্যাংকের চুক্তি

বিজ্ঞাপন

সিএমজেএফর সভাপতি গোলাম সামদানি ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) অধ্যাপক আবু আহমেদ, বিএসইসির কমিশনার আলী আকবর, ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম, ঢাকা স্টকের চেয়ারম্যান ড. মোমিনুল ইসলাম, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান প্রমুখ।

এএসএস/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পুঁজিবাজার সংবাদরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

সময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক