• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি
স্পট অ্যাসেসমেন্ট কার্যক্রম শুরু

রিটার্ন দেননি? কর অফিসই যাচ্ছে আপনার দরজায়

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৯ মার্চ ২০২৫, ১৪:৫০
অ+
অ-
রিটার্ন দেননি? কর অফিসই যাচ্ছে আপনার দরজায়

করযোগ্য আয় আছে অথচ আয়কর রিটার্ন দাখিল করছেন না, তাদের রিটার্ন দাখিলের সব সেবা প্রদান করতে ব্যবসাস্থলে উপস্থিত হতে যাচ্ছে কর অফিস।

বিজ্ঞাপন

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) করজাল বৃদ্ধির লক্ষ্যে নতুন করে স্পট অ্যাসেসমেন্ট কার্যক্রম শুরু করেছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন কর অঞ্চল এ কার্যক্রম শুরু করেছে।

বুধবার (১৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ ঢাকা পোস্টকে বলেন, ইতোমধ্যে দেশের বিভিন্ন কর অঞ্চল এই কার্যক্রম শুরু করেছে; যা ব্যবসায়ী, পেশাজীবী এবং সাধারণ জনগণের মধ্যে কর সচেতনতা বৃদ্ধি এবং কর প্রদানের সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি বলেন, কর প্রদান ব্যবস্থাকে সহজ করে করদাতার দোরগোড়ায় পৌঁছে দিয়ে কর জাল সম্প্রসারণের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড সারাদেশে নতুনভাবে স্পট অ্যাসেসমেন্ট কার্যক্রম শুরু করেছে। যে সব করদাতার করযোগ্য আয় এবং রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে অথচ আয়কর রিটার্ন দাখিল করছেন না, তাদের ব্যবসাস্থলে উপস্থিত হয়ে সরাসরি সেবা প্রদান করে সহজে রিটার্ন গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

৬৩ শতাংশ করদাতা এখনও রিটার্ন দেননি
অনলাইনে রিটার্ন দাখিল ১৪ লাখ ছাড়িয়েছে, দেওয়া যাবে বছরজুড়ে
অনলাইনে রিটার্ন ১৫ লাখ ছাড়িয়েছে

এনবিআর সূত্র বলছে, এই কার্যক্রম নতুন করদাতাদের স্বতঃস্ফূর্তভাবে আয়কর প্রদান করতে উৎসাহিত করছে। বর্তমানে কর অঞ্চলগুলো দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে সক্রিয়ভাবে স্পট অ্যাসেসমেন্ট পরিচালনা শুরু করেছে। কর কমিশনাররা নিজ নিজ অধিক্ষেত্রে এই কার্যক্রম তদারকি করছেন এবং নির্ধারিত স্থানে ক্যাম্প স্থাপন করে, ব্যবসায়ী, পেশাজীবী এবং সাধারণ করদাতাগণকে সরাসরি অনলাইনে রিটার্ন পূরণে সহায়তা প্রদান করে আয়কর রিটার্ন দাখিলের ব্যবস্থা নিচ্ছেন। একইসঙ্গে করদাতারা প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করে আয়কর সংক্রান্ত জটিলতা নিরসনের সুযোগ পাচ্ছেন।

চলমান স্পট অ্যাসেসমেন্ট কার্যক্রম সফল করতে দেশের সব ব্যবসায়ী সংগঠন, চেম্বার অব কমার্স, ব্যবসায়ী নেতারা, স্থানীয় প্রশাসন, গণ্যমান্য ব্যক্তি এবং করদাতাদের সমর্থন ও সহযোগিতা প্রদানের জন্য আহ্বান জানিয়েছে এনবিআর। জাতীয় রাজস্ব বোর্ড মনে করে স্পট অ্যাসেসমেন্ট কার্যক্রমের মাধ্যমে করদাতাদের মধ্যে কর পরিশোধ প্রবণতা বৃদ্ধি পাবে এবং কর ব্যবস্থা আরও শক্তিশালী হবে। এটি চলমান উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ অব্যাহত রেখে দেশের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় অর্থায়নে প্রত্যক্ষভাবে ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

আরএম/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আয়কর রিটার্নএনবিআর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির অনলাইন সিস্টেম চালু এনবিআরের

রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির অনলাইন সিস্টেম চালু এনবিআরের

কোম্পানির রিটার্ন দাখিলের সময় এক মাস বৃদ্ধি

কোম্পানির রিটার্ন দাখিলের সময় এক মাস বৃদ্ধি

রাজস্ব বোর্ডের অতিরিক্ত কমিশনার সাধন কুমারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রাজস্ব বোর্ডের অতিরিক্ত কমিশনার সাধন কুমারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কর কর্মকর্তার সাড়ে ১৪ কোটি টাকার সম্পদের পাহাড় : ফাঁসালেন বাবা-মাকেও

কর কর্মকর্তার সাড়ে ১৪ কোটি টাকার সম্পদের পাহাড় : ফাঁসালেন বাবা-মাকেও