• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

ভ্যাট নিবন্ধন ছাড়া ব্যবসা করছে ৪৬৪০ জুয়েলারি প্রতিষ্ঠান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৩ মার্চ ২০২৫, ১৬:২৯
অ+
অ-
ভ্যাট নিবন্ধন ছাড়া ব্যবসা করছে ৪৬৪০ জুয়েলারি প্রতিষ্ঠান

রাজধানী ঢাকাসহ ৪১ জেলায় ৪ হাজার ৬৪০ জুয়েলারি প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধন নেই। প্রতিষ্ঠানগুলো সরকারকে কোনো ভ্যাট দেয় না। এসব প্রতিষ্ঠানকে কর ও ভ্যাটের নিবন্ধনের আওতায় আনলে রাজস্ব আহরণ বাড়বে বলে জানিয়েছে সোনা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বিজ্ঞাপন

রোববার (২৩ মার্চ) বাজুসের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে ৬ মার্চ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে এসব তথ্য জানিয়ে চিঠি দিয়েছে সংগঠনটি।

সংগঠনের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় সই করা চিঠিতে উল্লেখ করা হয়েছে, দেশের বিভিন্ন জেলায় কর ও ভ্যাট নিবন্ধনবিহীন অসংখ্য জুয়েলারি প্রতিষ্ঠান রয়েছে।

আরও পড়ুন

বাড়ছে চুরি-ডাকাতি ছিনতাই : ব্যবসায়ীদের নিরাপত্তা চায় বাজুস
২০ দিনে পাঁচবার বেড়ে ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা
বাজুস ফেয়ার স্থগিত

বিজ্ঞাপন

চিঠিতে আরও জানানো হয়, এর আগে জাতীয় রাজস্ব বোর্ডকে ঢাকা মহানগরীর কর ও ভ্যাট নিবন্ধনবিহীন ২৩৩০টি জুয়েলারি প্রতিষ্ঠানের তালিকা প্রদান করা হয়েছিল। সরকারের যথাযথ ভ্যাট আদায়ের লক্ষ্যে এবার কর ও ভ্যাট নিবন্ধনবিহীন ৪১ জেলার ২৩১০টি জুয়েলারি প্রতিষ্ঠানের তালিকা প্রদান করা হলো।

বাজুস ম‌নে কর‌ছে, এসব জুয়েলারি প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধনের আওতায় এলে সরকারের রাজস্ব আহরণ উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পাবে।

এসআই/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সোনার দামএনবিআরবাজুস

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির অনলাইন সিস্টেম চালু এনবিআরের

রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির অনলাইন সিস্টেম চালু এনবিআরের

কোম্পানির রিটার্ন দাখিলের সময় এক মাস বৃদ্ধি

কোম্পানির রিটার্ন দাখিলের সময় এক মাস বৃদ্ধি

টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার

টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার

সোনার দাম আরও কমলো

সোনার দাম আরও কমলো