• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি
দুদকের মামলা

যুক্তরাষ্ট্রে নাসিমের ছেলের ১৪ অ্যাপার্টমেন্ট

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৭ মার্চ ২০২৫, ১৪:৫৫
অ+
অ-
যুক্তরাষ্ট্রে নাসিমের ছেলের ১৪ অ্যাপার্টমেন্ট

বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রে ৬৭ কোটি ৬৩ লাখ ২৭ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সিরাজগঞ্জ-১ আসনের সাবেক এমপি মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় তমাল মনসুরের বিরুদ্ধে ৬৭ কোটি ৬৩ লাখ ৩৭ হাজার ২৭০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার ৩টি ব্যাংক হিসাবে ৩ কোটি ৩৭ লাখ ৩২ হাজার টাকার লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

বিদেশে সম্পদের বিষয়ে দুদক সূত্রে জানা যায়, আমেরিকার নিউইয়র্কের স্ট্রিট জ্যামাইকায় আফতাব স্কাইভিউ টাওয়ারে ৪৯ লাখ ৬০ হাজার ডলারের অ্যাপার্টমেন্ট, জ্যামাইকার ১৪৮ স্ট্রিট বিটুইন ৮৯ অ্যাভিনিউয়ে বহুতল ভবনে ১৯ লাখ ৬০ হাজার ডলারের বিনিয়োগ, নিউইয়র্কের লট জ্যামাইকায় ১৪ লাখ ২০ হাজার ডলারের বিনিয়োগের প্রমাণ পেয়েছে দুদক। সব মিলিয়ে ৮৩ লাখ ৪০ হাজার ডলার বা ৬৩ কোটি ৯৩ লাখ ৪০ হাজার টাকার সম্পদ (১ ডলার ৭৫-৭৭ টাকা হিসাবে) থাকার প্রমাণ পেয়েছে দুদক।

বিজ্ঞাপন

তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) (৩) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন এবং ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

আরএম/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

দুর্নীতিদুদক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমি জনগণের জন্য অবশ্যই সততার সঙ্গে কিছু করব : ভূমিমন্ত্রী

আমি জনগণের জন্য অবশ্যই সততার সঙ্গে কিছু করব : ভূমিমন্ত্রী

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

প্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে চলছে তদন্তপ্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি