• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

২৪ ঘণ্টার ব্যবধানে কমলো সোনার দাম

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
১৩ এপ্রিল ২০২৫, ২০:২১
অ+
অ-
২৪ ঘণ্টার ব্যবধানে কমলো সোনার দাম

দাম বাড়ানোর ২৪ ঘণ্টার ব্যবধানে এবার দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৩৮ টাকা কমিয়ে ১ লাখ ৬২ হাজার ১৭৬ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

বিজ্ঞাপন

রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। সোমবার (১৪ এপ্রিল) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে শনিবার (১২ এপ্রিল) রাতে প্রতি ভরি সোনার দাম চার হাজার ১৮৭ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৩ হাজার ২১৪ টাকা নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ১ লাখ ৬২ হাজার ১৭৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৪ হাজার ৮০৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩২ হাজার ৬৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯ হাজার ৫৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৫৭৮ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫৮৬ টাকায়।

জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সোনার দাম

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার

টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার

সোনার দাম আরও কমলো

সোনার দাম আরও কমলো

সোনার ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল

সোনার ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল

সোনার দাম ৩২৬৬ টাকা বেড়ে ভরি ২ লাখ ৬৮ হাজার

সোনার দাম ৩২৬৬ টাকা বেড়ে ভরি ২ লাখ ৬৮ হাজার