• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

১৬৯ কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মাণ হবে সুনামগঞ্জ-হবিগঞ্জের সড়ক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৭ মে ২০২৫, ১৮:৩০
অ+
অ-
১৬৯ কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মাণ হবে সুনামগঞ্জ-হবিগঞ্জের সড়ক

বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ ও হবিগঞ্জ সড়ক বিভাগাধীন বিভিন্ন সড়ক, সেতু ও কালভার্টসমূহের জরুরি পুনর্বাসন ও পুনর্নির্মাণ করবে সরকার। এতে ব্যয় হবে ১৫৯ কোটি ৯৭ লাখ ৯১ হাজার ৫২৩ টাকা।

বিজ্ঞাপন

বুধবার (৭ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ভার্চুয়ালি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে ‘২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ ও হবিগঞ্জ সড়ক বিভাগাধীন বিভিন্ন সড়ক, সেতু ও কালভার্টসমূহের জরুরি পুনর্বাসন ও পুনর্নির্মাণ’ শীর্ষক প্রকল্পের প্যাকেজ নং ডব্লিউপি-০১ এর পূর্ত কাজের দরপত্র পুনঃপ্রক্রিয়াকরণের অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৫৯ কোটি ৯৭ লাখ ৯১ হাজার ৫২৩ টাকা।

আরও পড়ুন

অনলাইনে রিটার্ন ১৬ লাখ ছাড়িয়েছে
একদিনের ব্যবধানে সোনার দাম ভ‌রি‌তে বাড়ল ৩ হাজার ৬৬২ টাকা
নতুন বছরের উন্নয়ন বাজেট ২ লাখ ৩০ হাজার কোটি টাকা

বিজ্ঞাপন

জানা গেছে, ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ ও হবিগঞ্জ সড়ক বিভাগাধীন বিভিন্ন সড়ক, সেতু ও কালভার্টগুলোর জরুরি পুনর্বাসন ও পুনর্নির্মাণ প্রকল্পের প্যাকেজ নং ডব্লিউপি-০১ এর পূর্ত কাজ ক্রয়ের জন্য এক ধাপ দুই খাম দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ৮টি দরপত্র জমা পড়ে। তার মধ্যে ৬টি দরপ্রস্তাব কারিগরিভাবে রেসপনসিভ বিবেচিত হয়।

রেসপনসিভ ৬ জন দরদাতার মধ্যে দরপত্র মূল্যায়নের সময় দুইজন ঠিকাদারি প্রতিষ্ঠান ওরিয়েন্ট ট্রেডিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড এবং মির হাবিবুল আলম অ্যান্ড মাহবুব ব্রাদার্সি প্রাইভেট লিমিটেড ই-জিপি পোর্টালে ডেবর (বঞ্চিত) ছিলি। পরবর্তী সময়ে হাইকোর্ট কর্তৃক ওই নিষেধাজ্ঞার বিরুদ্ধে স্থগিতাদেশ প্রদান করেন। এ অবস্থায় ৬ জন দরদাতাকে বিবেচনায় নিয়ে ক্রয় প্রস্তাবটি পুনর্মূল্যায়ন প্রক্রিয়াকরণের অনুমোদনের জন্য প্রস্তাব উপস্থাপন করা হয়। তার পরিপ্রেক্ষিতে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি অনুমোদন দিয়েছে।

এমএম/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়মন্ত্রিপরিষদ বিভাগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

গণপরিবহনে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে : সড়কমন্ত্রী

গণপরিবহনে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে : সড়কমন্ত্রী

মুক্তিযুদ্ধমন্ত্রী আযম খান, ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল

মুক্তিযুদ্ধমন্ত্রী আযম খান, ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল

১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিল, অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তই বহাল

দিবস নিয়ে নতুন পরিপত্র জারি১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিল, অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তই বহাল

সিদ্ধিরগঞ্জ গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের নতুন ট্যারিফ অনুমোদন

সিদ্ধিরগঞ্জ গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের নতুন ট্যারিফ অনুমোদন