• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

বিকেএমইএর নতুন সভাপতি মোহাম্মদ হাতেম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৬ মে ২০২৫, ১৪:২৫
অ+
অ-
বিকেএমইএর নতুন সভাপতি মোহাম্মদ হাতেম

পোশাকশিল্প সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাতেম। নির্বাহী সভাপতি হয়েছেন ফজলে শামীম এহসান।

বিজ্ঞাপন

রাজনৈতিক পটপরিবর্তনের পর আত্মগোপনে যাওয়া সেলিম ওসমানের স্থলাভিষিক্ত হয়ে কার্যনির্বাহী কমিটির দায়িত্ব নিয়েছিলেন হাতেম। এবার সরাসরি নির্বাচনে জয়ী হয়ে তিনি পূর্ণ মেয়াদের জন্য সভাপতি পদে নির্বাচিত হলেন।

নির্বাচনে প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স পূর্ণ প্যানেলে জয় লাভ করে। ৩৫টি পদের বিপরীতে মনোনয়ন জমা পড়ে ৩৮টি, যার মধ্যে মাত্র তিনজন অ্যালায়েন্সের বাইরে ছিলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট নিরসনে বিশেষ আদেশ জারি
নগদের সিইও হিসেবে দায়িত্ব নিলেন সাফায়েত আলম
চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না : ১২ দলীয় জোট

নারায়ণগঞ্জে বিকেএমইএর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী মোহাম্মদ হাতেম এমবি নিট ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক। তিনি দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত এবং ২০০২ সালে প্রথম সহসভাপতি হন। এরপর তিন মেয়াদে সহসভাপতি এবং দুই মেয়াদে নির্বাহী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নতুন কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন অমল পোদ্দার এবং সহসভাপতি (অর্থ) হয়েছেন মোরশেদ সারোয়ার। অন্যান্য সহসভাপতিদের মধ্যে আছেন—মো. সামসুজ্জামান, গাওহার সিরাজ জামিল, আশিকুর রহমান, ফকির কামরুজ্জামান ও মোহাম্মদ রাশেদ।

বিজ্ঞাপন

পরিচালক পদে নির্বাচিত হয়েছেন—মনসুর আহমেদ, আহসান খান চৌধুরী, বেলায়েত হোসেন, ইমরান কাদের, খন্দকার সাইফুল ইসলাম, এম ইসফাক আহসান, আহমেদ নূর ফয়সাল, মো. আবদুল হান্নান, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মহসিন রাব্বানি, শাহরিয়ার সাইদ, মোহাম্মদ শামসুল আজম, আবদুল বারেক, মো. জামাল উদ্দিন মিয়া, নন্দ দুলাল সাহা, রতন কুমার সাহা, মো. মনিরুজ্জামান, মোহাম্মদ নজরুল ইসলাম, মো. ইয়াসিন, রাজীব চৌধুরী, ফৌজুল ইমরান খান, মোহাম্মদ সেলিম, মিনহাজুল হক, মামুনুর রশিদ, রাকিব সোবহান মিয়া এবং সালাহ উদ্দিন আহমেদ।

নবনির্বাচিত এই কমিটি ২০২৫-২৭ মেয়াদে দায়িত্ব পালন করবে।

/আরএইচটি/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিকেএমইএনির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্য৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’