• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি
‘মানি ব্যাক গ্যারান্টি’ অফার

ভিশন এসি, এক মাসে সন্তুষ্ট না হলে টাকা ফেরত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৮ মে ২০২৫, ১৫:৫৯
অ+
অ-
ভিশন এসি, এক মাসে সন্তুষ্ট না হলে টাকা ফেরত

দেশের ইলেকট্রনিক্স বাজারে ভোক্তাদের সন্তুষ্টি নিশ্চিত করতে অভিনব এক উদ্যোগ নিয়েছে আরএফএল গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ‘ভিশন’। এবার তারা এসি (এয়ার কন্ডিশনার) পণ্যের ক্ষেত্রে চালু করেছে ‘মানি ব্যাক গ্যারান্টি’ অফার। এই অফারের আওতায়, এসি কেনার এক মাসের মধ্যে যদি ক্রেতা পণ্যটি নিয়ে অসন্তুষ্ট হন, তাহলে সম্পূর্ণ টাকা ফেরত পাবেন।

বিজ্ঞাপন

বুধবার (২৮ মে) রাজধানীর গুলশানের একটি হোটেলে এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।

অনুষ্ঠানে আর এন পাল বলেন, ক্রেতাদের আস্থা থেকেই আমাদের সাহস আসে। এসি কেনার সময় অনেক প্রশ্ন থাকে—কোন ব্র্যান্ড ভালো, সার্ভিস কেমন, টাকার নিরাপত্তা কতটা ইত্যাদি। এসব ভাবনা থেকেই আমরা আবার ‘মানি ব্যাক গ্যারান্টি’ অফার চালু করেছি। এটি এসি বাজারে নতুন একটি দৃষ্টান্ত।

তিনি আরও জানান, “ভিশনের এসিসহ সব পণ্য আন্তর্জাতিক মানে দেশেই তৈরি হয়। যদি কেউ পণ্য ব্যবহারে সন্তুষ্ট না হন, তবে তার টাকা ফেরত পাওয়াটাই ন্যায্য। আমরা ব্যবসার পাশাপাশি ক্রেতার সঙ্গে বিশ্বাসের সম্পর্ক গড়তে চাই।”

বিজ্ঞাপন

ভিশন এসির নির্বাহী পরিচালক মো. নুর আলম বলেন, বাংলাদেশে একমাত্র ভিশনই এসি পণ্য নিয়ে এমন গ্যারান্টি দিচ্ছে। এটি শুধু প্রচারণার অংশ নয়, বরং ভোক্তাদের সন্তুষ্টিকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই।

অনুষ্ঠানে জানানো হয়, দেশের ইলেকট্রনিক্স বাজারে অন্যতম শীর্ষস্থানীয় ব্র্যান্ড ‘ভিশন’। শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের ৩০টি দেশে রপ্তানি হচ্ছে ভিশনের এসি। যেসব দেশে এই পণ্য যাচ্ছে, সেসব জায়গায় ভিশনকে একটি মাল্টিন্যাশনাল ব্র্যান্ড হিসেবে মূল্যায়ন করা হচ্ছে। উন্নত প্রযুক্তি, দক্ষতা ও স্থানীয়ভাবে মানসম্পন্ন উৎপাদনের ভিত্তিতে বিগত সাত বছর ধরে ভিশনের এই যাত্রা সফলভাবে চলছে। এই সময়ের অভিজ্ঞতা ও ক্রেতাদের আস্থার ফল হিসেবে দ্বিতীয়বারের মতো ‘মানি ব্যাক গ্যারান্টি’ অফার চালু করা হয়েছে।

এই অফারের মূল উদ্দেশ্য হলো, ভোক্তার আস্থা ধরে রাখা। আমাদের প্রতিটি পণ্য আন্তর্জাতিক মান অনুসরণ করে তৈরি হয়। আমরা সবাইকে জানাতে চাই—ভালো ব্র্যান্ড, ভালো পণ্য আমাদেরই আছে। 

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরএফএল গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ আল্লামা মুর্শিদ মুনীম, ভিশন এসির হেড অব মার্কেটিং মোহিত চক্রবর্তীসহ কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসআই/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রপ্তানিতে নতুন নিয়ম, সরাসরি ক্রেতার কাছে ডকুমেন্ট পাঠানোর সুযোগ

রপ্তানিতে নতুন নিয়ম, সরাসরি ক্রেতার কাছে ডকুমেন্ট পাঠানোর সুযোগ

নগদ ইসলামিকের তিন ব্যবহারকারী জিতেছেন উমরাহ প্যাকেজ

নগদ ইসলামিকের তিন ব্যবহারকারী জিতেছেন উমরাহ প্যাকেজ

ঈদের আগে শেষদিনে শেয়ারবাজারে উত্থান, লেনদেন কম

ঈদের আগে শেষদিনে শেয়ারবাজারে উত্থান, লেনদেন কম

সাধারণ মানুষের জন্য বীমা সহজ ও সুলভ করছে বাংলাদেশি স্টার্টআপ ‘ছায়া’

সাধারণ মানুষের জন্য বীমা সহজ ও সুলভ করছে বাংলাদেশি স্টার্টআপ ‘ছায়া’