• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি
বাজুস নেতা গ্রেপ্তারের প্রতিবাদ

সারা দেশে জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৮ মে ২০২৫, ২২:১৪
অ+
অ-
সারা দেশে জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সহ-সভাপতি রিপনুল হাসানকে গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার (২৯ মে) থেকে ঢাকাসহ সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাজুস।

বিজ্ঞাপন

বুধবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর স্বর্ণ ব্যবসাকেন্দ্র তাঁতীবাজারে অবস্থিত নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে রিপনুল হাসানকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ঘটনাকে ঘিরে জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে তীব্র অসন্তোষ ও উদ্বেগ দেখা দিয়েছে।

সারা দেশে জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

বাজুসের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ এবং সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় এক যৌথ বিবৃতিতে বলা হয়, সহ-সভাপতি রিপনুল হাসানকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা গভীর উদ্বেগজনক এবং তা সুপরিকল্পিত হয়রানির অংশ। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানায়।

এ ছাড়া কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে সব জুয়েলারি দোকান বন্ধ থাকবে এবং প্রয়োজনে আরও কর্মসূচি ঘোষণা করা হবে। 

বিজ্ঞাপন

এসআই/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাজুসগ্রেফতার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক