বিজ্ঞাপন

তুলাসহ বিভিন্ন গার্মেন্টস পণ্যে উৎসে কর প্রত্যাহার

তুলাসহ বিভিন্ন গার্মেন্টস পণ্যে উৎসে কর প্রত্যাহার

তুলাসহ তৈরি পোশাকের বিভিন্ন কাচাঁমালে উৎসে কর প্রত্যাহার করেছে সরকার।

বৃহস্পতিবার (১৭ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (করনীতি) এ কে এম বদিউল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়,  আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর ধারা ৩৪৩ এ প্রদত্ত ক্ষমতাবলে, উৎসে কর বিধিমালা, ২০২৪ এর বিধি ৮-এর উপ-বিধি অনুযায়ী পণ্যসমূহ আমদানির ক্ষেত্রে আমদানিকৃত পণ্য মূল্যের ওপর উৎসে কর সংগ্রহের হার শূন্য শতাংশ নির্ধারণ করা হলো।

পণ্যগুলোর মধ্যে রয়েছে- তুলা (বাছাই করা তুলা, আঁচড়ানো তুলা), সিনথেটিক স্টেপল ফাইবার, এক্রেলিক, আর্টিফিশিয়াল স্ট্যাপল ফাইবার ইত্যাদি।

এর আগে চলতি বছর তুলা আমদানিতে ২ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) আরোপ করেছে এনবিআর। এই সিদ্ধান্তের সমালোচনা করেন ব্যবসয়ীরা।

বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ'র তথ্যানুযায়ী, সংগঠনটির ১ হাজার ৮৫৮টি সুতাকল, উইভিং ও ডাইং-প্রিন্টিং-ফিনিশিং বস্ত্রকল রয়েছে। এ খাতে বিনিয়োগের পরিমাণ প্রায় ২৩ বিলিয়ন ডলার। দেশের শীর্ষ রপ্তানি আয়ের খাত তৈরি পোশাকশিল্পের সুতা ও কাপড়ের ৭০ শতাংশের জোগানদাতা হচ্ছে বস্ত্র খাত। 

আরএম/এমজে