• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

প্রথমবারের মতো সেলফ-চেকআউট কাউন্টার চালু করলো স্বপ্ন 

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
২০ আগস্ট ২০২৫, ১৮:৫২
অ+
অ-
প্রথমবারের মতো সেলফ-চেকআউট কাউন্টার চালু করলো স্বপ্ন 

দেশে প্রথমবারের মতো সেলফ-চেকআউট কাউন্টার চালু করল দেশের বৃহত্তম রিটেইল চেইনশপ ‘স্বপ্ন’।  প্রথাগত কেনাকাটায় এটি ক্রেতাবান্ধব ব্যতিক্রমী এক অগ্রণী পদক্ষেপ। মাইলফলকটি স্বপ্নের টিমের তৈরি করা অ্যাপ্লিকেশন এবং তরুণ টেক টিমের উদ্যোগে ডিজাইন করা হয়েছে। এই প্রজেক্টে কারিগরি সহায়তা দিয়েছে মাস্টারকার্ড, সানমি এবং ইষ্টার্ন ব্যাংক পিএলসি।

বিজ্ঞাপন

বুধবার (২০ আগস্ট) দুপুর ২টায় ক্রেতাদের জন্য এ সেবা প্রাথমিকভাবে গুলশান-১ আউটলেটে উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্বপ্নের ম্যানেজিং ডিরেক্টর সাব্বির হাসান নাসির, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, স্বপ্নের প্রোডাক্ট ম্যানেজার রুকাইয়া রাফা, সুনমির কান্ট্রি হেড সানিউল জাদিদ, ইস্টার্ন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার, সফটওয়্যার ডেভলপার মিরাজ অনিকসহ আরও অনেকে ।

 

আরও পড়ুন

স্বপ্ন-তে মাত্র ১০০ টাকায় আনলিমিটেড আইসক্রিম!
সরাসরি কৃষক থেকে আনা সবজি বাজার থেকে কমে স্বপ্নে
রিটেইল অ্যাওয়ার্ড ২০২৪-এ স্বপ্ন’র ঝুড়িতে চারটি পুরস্কার

বিজ্ঞাপন

সেলফ-চেকআউট কাউন্টারের মাধ্যমে, ক্রেতারা এখন নিজের সুবিধামতো কেনাকাটা শেষে নিজেরাই পে করতে পারবেন। স্টোরে পণ্যগুলি স্ক্যান করে ভিসা ও মাস্টারকার্ড ব্যবহার করে এবং ক্যাশ কাউন্টারে লাইনে না দাঁড়িয়ে তাৎক্ষণিকভাবে এই সেবা নিতে পারবেন ক্রেতারা। মূল প্রযুক্তিটি স্বপ্নের তরুণ টিম তৈরি করেছে এবং শুরু থেকেই পার্টনার হিসেবে মাস্টারকার্ড এগিয়ে আসে। সুনমির সঙ্গে যুক্ত হয়ে উদ্যোগটি সহজ করেন তাঁরা।  তাছাড়া ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) নিরাপদ পেমেন্ট গেটওয়ের সমাধান দেয়। 

উল্লেখ্য, গুলশানের পর সারাদেশে পর্যায়ক্রমে এটির সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে স্বপ্নর।

স্বপ্ন সেলফ-চেকআউট কাউন্টার উদ্বোধন উপলক্ষ্যে, মাস্টারকার্ড কার্ডহোল্ডারদের জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করেছে। গুলশান-১ আউটলেটে ১,০০০ টাকা বা তার বেশি কেনাকাটায় মাস্টারকার্ড ব্যবহার করলে কার্ডহোল্ডাররা উপহার হিসেবে পাবেন পরিবেশবান্ধব শপিং ব্যাগ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে স্বপ্নের প্রোডাক্ট ম্যানেজার রুকাইয়া রাফা বলেন, রিটেইলে বাংলাদেশের প্রথম সেলফ-চেকআউট সিস্টেম তৈরি করা দলের অংশ হতে পারাটা সম্মানের। এই প্রকল্প প্রমাণ করে যে তরুণ বাংলাদেশি প্রযুক্তবিদরা যেকোনো উন্নত দেশের সমতুল্য উদ্ভাবনে সক্ষম।

স্বপ্নের এমডি সাব্বির হাসান নাসির বলেন, স্বপ্ন সবসময়ই বাংলাদেশে রিটেইলে নতুন কিছু উদ্ভাবনের দিক দিয়ে এগিয়ে রয়েছে। স্বপ্নের তরুণ টিমের তৈরি সেলফ-চেকআউট  কাউন্টার আমাদের গ্রাহকদের কাছে বিশ্বমানের সুবিধা আনার ক্ষেত্রে নতুন এক পদক্ষেপ। আমরা দেশের মধ্যে সুপারমার্কেট রিটেইলে প্রথম এই পরিষেবা চালু করতে পেরে আনন্দিত এবং এটি সম্ভব করার জন্য মাস্টারকার্ড, সুনমি এবং ইবিএলের সহায়তার জন্য তাদের প্রতি কৃতজ্ঞ।
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, স্বপ্নকে সঙ্গে নিয়ে বাংলাদেশের গ্রোসারি রিটেইল খাতে প্রথম সেলফ-চেকআউট কাউন্টার চালু করতে সহায়তা করতে পেরে মাস্টারকার্ড অত্যন্ত আনন্দিত। এই মাইলফলক আমাদের ডিজিটাল উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার এবং দৈনন্দিন কেনাকাটাকে আরও সহজ করার প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। দ্রুত ও নিরবচ্ছিন্ন পেমেন্ট অভিজ্ঞতা নিশ্চিত করার মাধ্যমে আমরা গ্রাহকদের জন্য আরও সুবিধা তৈরি করছি এবং বাংলাদেশকে একটি আরও ডিজিটালভাবে সক্ষম অর্থনীতির পথে এগিয়ে যেতে সহায়তা করছি।  

ইস্টার্ন ব্যাংকের উপ- ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার বলেন, এই অগ্রণী উদ্যোগের প্রযুক্তিগত ভিত্তি দিতে পেরে আমরা গর্বিত। ডিজিটাল ব্যাংকিংয়ে ইবিএল সবসময় অগ্রগামী। এই সহযোগিতার মাধ্যমে আধুনিক ও নির্বিঘ্ন পেমেন্ট সমাধান দেওয়ার মাধ্যমে আমাদের প্রতিশ্রুতি প্রতিফলিত হয়েছে।  

এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের ইউএস কমার্শিয়াল সার্ভিসের কমার্শিয়াল কাউন্সিলর পল ফ্রস্ট।

বিআরইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

স্বপ্নবাণিজ্যব্যাংকডিজিটাল ব্যাংক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জ্বালানি তেলের সংকট নিরসনে দ্রুত আমদানির অনুমতি চায় মালিক সমিতি

জ্বালানি তেলের সংকট নিরসনে দ্রুত আমদানির অনুমতি চায় মালিক সমিতি

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে জার্মানি-ডেনমার্কের সমর্থন চায় ঢাকা

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে জার্মানি-ডেনমার্কের সমর্থন চায় ঢাকা

ভুটান‌কে পানগাঁও বন্দর ব্যবহা‌রের প্রস্তাব বাংলা‌দে‌শের

ভুটান‌কে পানগাঁও বন্দর ব্যবহা‌রের প্রস্তাব বাংলা‌দে‌শের

সাংস্কৃতিক কূটনীতি জোরদারে সরকারের পদক্ষেপ

সাংস্কৃতিক কূটনীতি জোরদারে সরকারের পদক্ষেপ