• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

দুই ঘণ্টায় ডিএসইতে ২৭৬ কোটি টাকা লেনদেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৫ অক্টোবর ২০২৫, ১২:৫৭
অ+
অ-
দুই ঘণ্টায় ডিএসইতে ২৭৬ কোটি টাকা লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৫ অক্টোবর) সবগুলো মূল্যসূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন বেলা ১২টা পর্যন্ত যে কয়টি শেয়ার ও ইউনিটের দাম কমেছে, তার চেয়ে প্রায় তিন গুণ বেশি সংখ্যকের দাম বেড়েছে। এই সময়ে এক্সচেঞ্জটির লেনদেন হয়েছে প্রায় ২৭৬ কোটি টাকার সিকিউরিটিজ।

বিজ্ঞাপন

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর শরীয়াহ কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ৬ পয়েন্ট বেড়ে এক হাজার ১৭৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯৫ পয়েন্ট হয়েছে।

প্রথম দুই ঘণ্টায় ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৪৪টির। বিপরীতে কমেছে ৮৩টির। আর ৬৪টির দর অপরিবর্তিত ছিল।

বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে মোট ২৭৫ কোটি ৫০ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এক্সচেঞ্জটিতে সর্বশেষ লেনদেন হয় গত ৩০ সেপ্টেম্বর। ওইদিন প্রথম দুই ঘণ্টায় এক্সচেঞ্জটিতে লেনদেন হয়েছিল প্রায় ৩১৫ কোটি টাকার শেয়ার ও ইউনিট।

বিজ্ঞাপন

আরও পড়ুন

পদচিহ্ন অনুসরণ না করলে জনগণই আপনাদের রাস্তায় নামিয়ে আনবে
টাকা ছাড়া শেয়ার ইস্যু, অবস্থান ব্যাখ্যা করতে চান ৪ বিনিয়োগকারী
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক আমদানি ২৬.৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রথম দুই ঘণ্টার লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসির শেয়ার। এই সময় পর্যন্ত কোম্পানিটির মোট ১২ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার (সবশেষ কার্যদিবস) এই সময় পর্যন্ত ১৮ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকায় শীর্ষে ছিল রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) প্রথম দুই ঘণ্টায় সবগুলো সূচক বেড়েছে। এর মধ্যে সিএএসপিআই সূচক ১০৮ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১৮৮ পয়েন্ট হয়েছে। আর সিএসসিএক্স সূচকটি ৬১ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৩২৬ পয়েন্টে উঠেছে।

বিজ্ঞাপন

এসময় পর্যন্ত সিএসইতে মোট ১২১টি প্রতিষ্ঠানের সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ৩৯টির, আর ১১টির দর অপরিবর্তিত রয়েছে। প্রথম দুই ঘণ্টায় এক্সচেঞ্জটিতে লেনদেন হয়েছে ২ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট। মঙ্গলবার এই সময়ে লেনদেন হয়েছিল ২ কোটি ৯৪ লাখ টাকার সিকিউরিটিজ।

এমএমএইচ/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

স্বাস্থ্য পরামর্শশেয়ার বাজার খবরঢাকা স্টক এক্সচেঞ্জচট্টগ্রাম স্টক এক্সচেঞ্জবিএসইসি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদের আগে শেষদিনে শেয়ারবাজারে উত্থান, লেনদেন কম

ঈদের আগে শেষদিনে শেয়ারবাজারে উত্থান, লেনদেন কম

পুঁজিবাজার থেকে তালিকাচ্যুত হচ্ছে এশিয়ান টাইগার গ্রোথ ফান্ড

পুঁজিবাজার থেকে তালিকাচ্যুত হচ্ছে এশিয়ান টাইগার গ্রোথ ফান্ড

শহুরে খাবারে লুকানো বিষ, বাড়ছে ডায়াবেটিস-হৃদরোগ ঝুঁকি

শহুরে খাবারে লুকানো বিষ, বাড়ছে ডায়াবেটিস-হৃদরোগ ঝুঁকি

ওয়ালটনের একীভূতকরণ প্রস্তাবে বিএসইসির অনাপত্তি

ওয়ালটনের একীভূতকরণ প্রস্তাবে বিএসইসির অনাপত্তি