• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

রিয়েল এস্টেট ব্যবসা শুরু করছে এমজেএল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৫ অক্টোবর ২০২৫, ১৫:৪৪
অ+
অ-
রিয়েল এস্টেট ব্যবসা শুরু করছে এমজেএল বাংলাদেশ

জ্বালানি খাতের কোম্পানি এমজেএল বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ রিয়েল এস্টেট ব্যবসায় যাত্রা শুরু করতে যাচ্ছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানিটি এ লক্ষ্যে একটি রিয়েল এস্টেট কোম্পানির সঙ্গে যৌথ বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে কোম্পানির পরিচালনা পর্ষদে বিষয়টি অনুমোদিত হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে এমজেএল বাংলাদেশ।

তথ্য অনুযায়ী, এমজেএল বাংলাদেশ রাজধানীর গুলশান এভিনিউয়ে একটি বাণিজ্যিক প্রকল্পে ইস্ট কোস্ট হোল্ডিংস লিমিটেডের (ইসিএইচএল) সঙ্গে যৌথভাবে বিনিয়োগ করবে। এ প্রকল্পে মোট বিনিয়োগের পরিমাণ হবে ২১৪ কোটি ২০ লাখ টাকা। এ বিনিয়োগে সমান দুই ভাগে অর্থায়ন করবে কোম্পানি দুটি।

আরও পড়ুন

দুই ঘণ্টায় ডিএসইতে ২৭৬ কোটি টাকা লেনদেন
টাকা ছাড়া শেয়ার ইস্যু, অবস্থান ব্যাখ্যা করতে চান ৪ বিনিয়োগকারী
পুঁজিবাজারে তিনদিনে বাজার মূলধন বেড়েছে ১৬১৪ কোটি টাকা

বিজ্ঞাপন

এমজেএল বাংলাদেশ কর্তৃপক্ষ ডিএসইকে জানিয়েছে, তারা ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। সেই লক্ষ্যে এ রিয়েল এস্টেট কোম্পানির সঙ্গে যৌথ বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে এমজেএল বাংলাদেশের কোম্পানি সচিব রকিবুল কবির ঢাকা পোস্টকে বলেন, ‘যৌথ এ প্রকল্পের অধীনে বাণিজ্যিক ভবন গড়ে তোলা হবে। এতে জমি দেবে ইসি হোল্ডিংস। আর সেখানে বিনিয়োগ করব আমরা। ভবন নির্মাণ হলে ফ্লোর ফ্লোর আলাদাভাবে ভাড়া দেওয়া হবে।’

এর আগে গত মাসে এমজেএল বাংলাদেশের সহযোগী প্রতিষ্ঠান ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নেয়। ‘টোটালগ্যাস বাংলাদেশ’ নামে দেশে ব্যবসা পরিচালনা করা প্রিমিয়ার এলপি গ্যাস লিমিটেডের প্রায় সব শেয়ার কিনে নিয়েছে ওই সহযোগী প্রতিষ্ঠানটি। প্রিমিয়ার এলপি গ্যাসের ৯৯.৯৯৫ শতাংশ শেয়ারের মালিকানা কিনতে এমজেএল বাংলাদেশের সহযোগী প্রতিষ্ঠানটির ব্যয় হয়েছে ২২৭ কোটি টাকা।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, যমুনা অয়েল কোম্পানি এবং ইসি সিকিউরিটিজ লিমিটেডের (ইসিএসএল) যৌথ উদ্যোগের কোম্পানি এমজেএল বাংলাদেশ পিএলসি। এ কোম্পানি বাংলাদেশের শীর্ষ স্থানীয় ডাউনস্ট্রিম পেট্রোলিয়াম প্রতিষ্ঠান হিসেবে খ্যাতি অর্জন করেছে।

এমএমএইচ/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শেয়ার বাজার খবরপুঁজিবাজার সংবাদঢাকা স্টক এক্সচেঞ্জ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদের আগে শেষদিনে শেয়ারবাজারে উত্থান, লেনদেন কম

ঈদের আগে শেষদিনে শেয়ারবাজারে উত্থান, লেনদেন কম

পুঁজিবাজার থেকে তালিকাচ্যুত হচ্ছে এশিয়ান টাইগার গ্রোথ ফান্ড

পুঁজিবাজার থেকে তালিকাচ্যুত হচ্ছে এশিয়ান টাইগার গ্রোথ ফান্ড

ওয়ালটনের একীভূতকরণ প্রস্তাবে বিএসইসির অনাপত্তি

ওয়ালটনের একীভূতকরণ প্রস্তাবে বিএসইসির অনাপত্তি

অধিকাংশ শেয়ারে দরপতন, সূচক ও লেনদেনে ভাটা

অধিকাংশ শেয়ারে দরপতন, সূচক ও লেনদেনে ভাটা