• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

অধিকাংশ শেয়ারের দর বাড়লেও কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৫ অক্টোবর ২০২৫, ১৫:৫২
অ+
অ-
অধিকাংশ শেয়ারের দর বাড়লেও কমেছে লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৫ অক্টোবর) লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ সিকিউরিটিজের দর বেড়েছে। এতে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচক বেড়েছে। তবে টাকার অংকে লেনদেন কিছুটা কমেছে।

বিজ্ঞাপন

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে আজ মোট ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮৩টির আর কমেছে ১৪৭টির। বিপরীতে ৬৫টির দর অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পাওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ১১৫টি, ‘বি’ ক্যাটাগরির ৩১টি এবং ‘জেড’ ক্যাটাগরির ৩৭টি শেয়ার ও ইউনিট রয়েছে।

অধিকাংশ সিকিউরিটিজের দর বাড়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৪৮ পয়েন্টে অবস্থান নিয়েছে। এক্সচেঞ্জটিতে সর্বশেষ গত মঙ্গলবার লেনদেন শেষে সূচকটি ৫ হাজার ৪১৬ পয়েন্টে ছিল। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭৪ পয়েন্টে এবং ডিএসইর বাছাই করা ৩০ কোম্পানির শেয়ার নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট কমে ২ হাজার ৯৩ পয়েন্টে অবস্থান নিয়েছে।

আরও পড়ুন

পুঁজিবাজারে তিনদিনে বাজার মূলধন বেড়েছে ১৬১৪ কোটি টাকা
বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সে সীমাতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়

বিজ্ঞাপন

রোববার ডিএসইতে মোট ৬১৯ কোটি ২৮ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৯৬ কোটি ৮০ লাখ টাকা। অর্থাৎ দিনের ব্যবধানে এক্সচেঞ্জটির শেয়ার ও ইউনিটের হাতবদল বাবদ লেনদেন কমেছে ৭৭ কোটি ৫২ লাখ টাকা।

আজ ঢাকার পুঁজিবাজারে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিভিও প্রেট্রোকেমিক্যাল পিএলসির শেয়ার। কোম্পানিটির মোট ১৯ কোটি ৩৯ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। গত মঙ্গলবার ২৫ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়ে লেনদেন তালিকায় শীর্ষে ছিল সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ সবগুলো মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি এক্সচেঞ্জটির লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ সিকিউরিটিজের দর বাড়লেও সার্বিক লেনদেন কমেছে।

বিজ্ঞাপন

সিএসইর সার্বিক সূচক সিএসপিআই ৯৯ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১৭৯ পয়েন্টে অবস্থান নিয়েছে। আর সিএসসিএক্স সূচকটি ৫৮ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৩২৩ পয়েন্টে উঠেছে।

সিএসইতে মোট ১৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৫টির দর বেড়েছে আর কমেছে ৬৮টির। আর ২১টির দর দিন শেষে অপরিবর্তিত ছিল।

আজ এক্সচেঞ্জটিতে সার্বিক লেনদেন হয়েছে ১০ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট। গত মঙ্গলবার এক্সচেঞ্জটিতে ১৬ কোটি ২ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছিল।

এমএমএইচ/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শেয়ার বাজার খবরপুঁজিবাজার সংবাদঢাকা স্টক এক্সচেঞ্জচট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদের আগে শেষদিনে শেয়ারবাজারে উত্থান, লেনদেন কম

ঈদের আগে শেষদিনে শেয়ারবাজারে উত্থান, লেনদেন কম

পুঁজিবাজার থেকে তালিকাচ্যুত হচ্ছে এশিয়ান টাইগার গ্রোথ ফান্ড

পুঁজিবাজার থেকে তালিকাচ্যুত হচ্ছে এশিয়ান টাইগার গ্রোথ ফান্ড

ওয়ালটনের একীভূতকরণ প্রস্তাবে বিএসইসির অনাপত্তি

ওয়ালটনের একীভূতকরণ প্রস্তাবে বিএসইসির অনাপত্তি

অধিকাংশ শেয়ারে দরপতন, সূচক ও লেনদেনে ভাটা

অধিকাংশ শেয়ারে দরপতন, সূচক ও লেনদেনে ভাটা