• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

মাকে ৩৬ কোটি টাকার শেয়ার উপহার দিলেন মির্জা আব্বাসের ছেলে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৮ অক্টোবর ২০২৫, ১৩:০৫
অ+
অ-
মাকে ৩৬ কোটি টাকার শেয়ার উপহার দিলেন মির্জা আব্বাসের ছেলে

উপহার হিসেবে মাকে প্রায় ৩৬ কোটি টাকা সমমূল্যের শেয়ার দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ছেলে ইয়াসির আব্বাস। পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক পিএলসির শেয়ার উপহার দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার (৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ শেয়ার উপহার সম্পন্ন হওয়ার তথ্য জানিয়েছে ঢাকা ব্যাংক কর্তৃপক্ষ।

তথ্য অনুযায়ী, ঢাকা ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদের পরিচালক ইয়াসির আব্বাস তার মা আফরোজা আব্বাসকে ৩ কোটি ১৩ লাখ শেয়ার উপহার হিসেব দিয়েছেন। যার বাজারম্যূ প্রায় ৩৬ কোটি টাকা। স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে গিয়ে গিফট হিসেবে এ শেয়ার হস্তান্তর সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন

মির্জা আব্বাসের স্ত্রীকে ৩৬ কোটি টাকার শেয়ার উপহার দেবেন ছেলে
রিয়েল এস্টেট ব্যবসা শুরু করছে এমজেএল বাংলাদেশ
টাকা ছাড়া শেয়ার ইস্যু, অবস্থান ব্যাখ্যা করতে চান ৪ বিনিয়োগকারী

বিজ্ঞাপন

এর আগে গত রোববার (৫ অক্টোবর) ডিএসইর মাধ্যম মাকে উল্লেখিত পরিমাণ শেয়ার দেওয়ার ঘোষণা দেন ইয়াসির আব্বাস।

প্রসঙ্গত, আফরোজা আব্বাস ঢাকা ব্যাংকের একজন উদ্যোক্তা শেয়ারহোল্ডার। তার স্বামী মির্জা আব্বাস ব্যাংকটির প্রতিষ্ঠাতা ও সাবেক উপদেষ্টা। তবে ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদে মির্জা আব্বাস ও তার স্ত্রী নেই। এ শেয়ার হস্তান্তরের মাধ্যমে ব্যাংকটির প্রায় ৩ শতাংশ মালিকানা আফরোজা আব্বাসের দখলে রয়েছে। এ শেয়ারের বিপরীতে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদে অংশ নিতে পারেন।

এদিকে, আজ ব্যাংকটির আরেক পরিচালক রুকসানা জামান তার স্বামী এটিএম হায়াতুজ্জামান খানকে ৪৬ লাখ শেয়ার উপহার হিসেবে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। এটিএম হায়াতুজ্জামান ব্যাংকটির একজন উদ্যোক্তা। আজকের শেয়ারদর ১১ টাকা ৩০ পয়সা হিসেবে উপহারের ওই শেয়ারের দাম হবে প্রায় ৫ কোটি ২০ লাখ টাকা।

বিজ্ঞাপন

২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া ঢাকা ব্যাংকের পরিশোধিত মূলধন ১ হাজার ৫৬ কোটি ৯৩ লাখ ২০ হাজার টাকা। যার বিপরীতে ব্যাংকটির শেয়ার সংখ্যা ১০৫ কোটি ৬৯ লাখ ৩২ হাজার ৩৪৯টি। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে রয়েছে ৪০ দশমিক ৯৮ শতাংশ।

এমএমএইচ/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শেয়ার বাজার খবরপুঁজিবাজার সংবাদঢাকা স্টক এক্সচেঞ্জব্যাংক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদের আগে শেষদিনে শেয়ারবাজারে উত্থান, লেনদেন কম

ঈদের আগে শেষদিনে শেয়ারবাজারে উত্থান, লেনদেন কম

পুঁজিবাজার থেকে তালিকাচ্যুত হচ্ছে এশিয়ান টাইগার গ্রোথ ফান্ড

পুঁজিবাজার থেকে তালিকাচ্যুত হচ্ছে এশিয়ান টাইগার গ্রোথ ফান্ড

ওয়ালটনের একীভূতকরণ প্রস্তাবে বিএসইসির অনাপত্তি

ওয়ালটনের একীভূতকরণ প্রস্তাবে বিএসইসির অনাপত্তি

অধিকাংশ শেয়ারে দরপতন, সূচক ও লেনদেনে ভাটা

অধিকাংশ শেয়ারে দরপতন, সূচক ও লেনদেনে ভাটা