• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

সাব-রেজিস্ট্রার নুরুলের ১১ কোটি টাকার সম্পদ, লেনদেন ৩২ কোটি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২১ অক্টোবর ২০২৫, ২০:৩৯
অ+
অ-
সাব-রেজিস্ট্রার নুরুলের ১১ কোটি টাকার সম্পদ, লেনদেন ৩২ কোটি

গাজীপুরের টঙ্গীর সাবেক সাব-রেজিস্ট্রার মো. নুরুল আমীন তালুকদার পরিবারের ১১ কোটি ৫৫ লাখ টাকার অবৈধ সম্পদ এবং প্রায় ৩২ কোটি টাকার সন্দেভাজন লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। ওই অভিযোগে মো. নুরুল আমীন তালুকদার, তার স্ত্রী নুরুন্নাহার খানম এবং মেয়ে জিনাত তালুকদারের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ অক্টোবর) টাঙ্গাইল সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়েছে। সংস্থাটির উপপরিচালক মো. আক্তারুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

মামলার আসামিরা হলেন— টঙ্গীর সাবেক সাব-রেজিস্ট্রার মো. নুরুল আমীন তালুকদার, তার স্ত্রী নুরুন্নাহার খানম এবং কন্যা জিনাত তালুকদার।

আরও পড়ুন

৫৩১ কোটি টাকা আত্মসাৎ: আতিউর-বারাকাতসহ ২৬ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন
একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ১ হাজার ৯৮৮ কোটি টাকা 

বিজ্ঞাপন

এজাহার সূত্রে জানা যায়, আসামি নুরুল আমীন তালুকদার দাখিলকৃত সম্পদ বিবরণীতে মোট এক কোটি ৩ লাখ ৮৩ হাজার ৫৪৭ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। আর তিনি সরকারি দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে ৪১ লাখ ৪৩ হাজার ৫৮৫ টাকার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন করে তা নিজের দখলে রাখেন।

অন্যদিকে তার স্ত্রী নুরুন্নাহার খানম সম্পদ বিবরণীতে ৫ কোটি ১৭ লাখ ৪৮ হাজার ৩৪৯ টাকার সম্পদ গোপন করেছেন এবং মিথ্যা তথ্য দিয়েছেন। যা তার স্বামী নুরুল আমীন তালুকদার অবৈধ উপার্জিত অর্থ। আর তাদের মেয়ে জিনাত তালুকদারের বিরুদ্ধে এক কোটি ৮৪ লাখ ৮৫ হাজার টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়েছে অপর মামলায়। 

অন্যদিকে স্ত্রী নুরুন্নাহার খানমের নামে ২৩টি ব্যাংক হিসাবে প্রায় ৩০ কোটি টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে। অপরদিকে, জিনাত তালুকদারের নামে ৫টি ব্যাংক হিসাবে প্রায় এক কোটি ৭৪ লাখ টাকার সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে। তিন মামলায় নুরুল আমীন তালুকদারকে আসামি করা হয়েছে। 

বিজ্ঞাপন

এ ঘটনায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা তৎসহ দণ্ডবিধির ১০৯ ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

আরএম/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

দুর্নীতিদুদক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

প্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে চলছে তদন্তপ্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

চট্টগ্রাম ও মোংলা বন্দরের একাধিক প্রকল্পে দুর্নীতি অনুসন্ধানে দুদক

চট্টগ্রাম ও মোংলা বন্দরের একাধিক প্রকল্পে দুর্নীতি অনুসন্ধানে দুদক