• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

বেনাপোল স্থলবন্দরে আগের নিয়মে আমদানি-রপ্তানি : এনবিআর

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৬ অক্টোবর ২০২৫, ২১:৫৮
অ+
অ-
বেনাপোল স্থলবন্দরে আগের নিয়মে আমদানি-রপ্তানি : এনবিআর

বেনাপোল স্থলবন্দরে সন্ধ্যা ৬টার পর আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের কোনো সিদ্ধান্ত নেয়নি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বা কাস্টমস কর্তৃপক্ষ। 

বিজ্ঞাপন

রোববার (২৬ অক্টোবর) রাতে এনবিআর এক প্রেস বিবৃতিতে বিষয়টি পরিষ্কার করেছে। 

প্রতিষ্ঠানটি বলছে, বন্দর কার্যক্রম পূর্বের নিয়মেই চলমান রয়েছে।

আরও পড়ুন
বেনাপোলে সন্ধ্যা ৬টার পর কার্যক্রম বন্ধে ঢাকা চেম্বারের উদ্বেগ 
কর্মকর্তা-আনসার সদস্যদের যোগসাজশে চলে চোরাচালান
বেনাপোল বন্দরে রাজস্ব ফাঁকি, তদন্তে নেমেছে নৌপরিবহন মন্ত্রণালয়

বিজ্ঞাপন

প্রেস বিবৃতিতে বলা হয়, কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন মাধ্যমে বেনাপোল স্থলবন্দরে সন্ধ্যার পর কার্যক্রম বন্ধ করার খবর প্রকাশিত হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। বেনাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানি পণ্যের প্রবেশ ও বহির্গমনে কাস্টমস কর্তৃপক্ষ কোনো নতুন আদেশ বা বিধিনিষেধ আরোপ করেনি। বরং পূর্বের ন্যায় যথানিয়মে আমদানি পণ্যের বাংলাদেশে প্রবেশ ও রপ্তানি পণ্যের বাংলাদেশ থেকে বহির্গমন কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ বিষয়ে বিভ্রান্ত না হয়ে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের নিয়মিত সেবা গ্রহণ করতে। এছাড়া বিভ্রান্তিকর তথ্যের পরিবর্তে প্রকৃত তথ্য যাচাই করতে সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডার, সেবাগ্রহীতা এবং গণমাধ্যমকে অনুরোধ জানিয়েছে এনবিআর।

আরএম/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

এনবিআরবেনাপোল স্থলবন্দর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

কোম্পানির রিটার্ন দাখিলের সময় এক মাস বৃদ্ধি

কোম্পানির রিটার্ন দাখিলের সময় এক মাস বৃদ্ধি

দেশে ফিরলেন ভারতে আটক ৭ বাংলাদেশি

দেশে ফিরলেন ভারতে আটক ৭ বাংলাদেশি

রাজস্ব বোর্ডের অতিরিক্ত কমিশনার সাধন কুমারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রাজস্ব বোর্ডের অতিরিক্ত কমিশনার সাধন কুমারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কর কর্মকর্তার সাড়ে ১৪ কোটি টাকার সম্পদের পাহাড় : ফাঁসালেন বাবা-মাকেও

কর কর্মকর্তার সাড়ে ১৪ কোটি টাকার সম্পদের পাহাড় : ফাঁসালেন বাবা-মাকেও