• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. অর্থনীতি
নেওয়া হবে ১৮৮০ কর্মকর্তা

সরকারি ১০ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৯ অক্টোবর ২০২৫, ১৯:২১
অ+
অ-
সরকারি ১০ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

বাংলাদেশ ব্যাংক সরকারি মালিকানাধীন ১০টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে পরিচালিত এই সমন্বিত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে একাধিক পদে কর্মকর্তাসহ বিভিন্ন ক্যাটাগরিতে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞাপন

এসব প্রতিষ্ঠানে মোট এক হাজার ৮৮০ জন যোগ্য প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (২৮ অক্টোবর) এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়।

বিজ্ঞপ্তিতে অনুযায়ী, সোনালী ব্যাংকে ২২৬টি, রূপালী ব্যাংকে ৩০টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ১৩৯টি, বেসিক ব্যাংকে ৫০টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে ১ হাজার ২৮৯টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ৪৮টি, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ২০টি, কর্মসংস্থান ব্যাংকে ৮টি, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৩৩টি, প্রবাসী কল্যাণ ব্যাংকে ২০টি এবং পল্লী সঞ্চয় ব্যাংকে ১৭টি পদের বিপরীতে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন
বিদ্যুৎ আমদানির অর্থ পরিশোধে নিয়ম সহজ করল কেন্দ্রীয় ব্যাংক
বিদেশে গ্রাহকের মোটা অঙ্কের ডলার খরচ, ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা
অক্টোবরের ১৫ দিনে সাড়ে ১৭ হাজার কোটি টাকার রেমিট্যান্স

২০২৫ সালের ১ জুলাই তারিখে সাধারণ প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩০ বছর, আর মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটায় সর্বোচ্চ ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।

প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলে অন্তত একটি প্রথম বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।

বিজ্ঞাপন

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী তারা ১৬ হাজার টাকা থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা এবং অন্যান্য ভাতা ও সুবিধা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া: আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) লিংকে প্রবেশ করে আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন—

এসআই/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ব্যাংকবাংলাদেশ ব্যাংকসরকারি চাকরি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ঈদ ভাতার চেক হস্তান্তর

বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ঈদ ভাতার চেক হস্তান্তর

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন ইমতিয়াজ আহমদ

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন ইমতিয়াজ আহমদ

রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ ও মিডল্যান্ড ব্যাংকের চুক্তি

রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ ও মিডল্যান্ড ব্যাংকের চুক্তি

৬ষ্ঠ বর্ষে পদার্পণ করল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক

৬ষ্ঠ বর্ষে পদার্পণ করল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক