• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

দুই ব্রোকারেজ হাউজের শেয়ার লেনদেনের সনদ বাতিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩০ অক্টোবর ২০২৫, ১৫:০০
অ+
অ-
দুই ব্রোকারেজ হাউজের শেয়ার লেনদেনের সনদ বাতিল

দুই ব্রোকারেজ হাউজ আল হারামাইন সিকিউরিটিজ এবং মাহিদ সিকিউরিটিজ লিমিটেডের শেয়ার লেনদেনের সনদ বাতিল করেছে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। প্রতিষ্ঠান দুটি স্টক ডিলার/স্টক ব্রোকার হিসেবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নিয়ম অনুযায়ী মূলধন ও দায়দেনার শর্ত যথাযথভাবে পূরণ করতে না পারায় এ সিদ্ধান্ত নিয়েছে ডিএসই।    

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ডিএসইর ওয়েবসাইটের মাধ্যমে এ তথ্য বিনিয়োগকারীদের জানানো হয়েছে।

ডিএসইতে আল হারামাইন সিকিউরিটিজের ট্রেক নম্বর ২৬৩ এবং মাহিদ সিকিউরিটিজ লিমিটেডের ট্রেক নম্বর ২৭৩। 

আরও পড়ুন
দেশে প্রথমবার সিটি ব্যাংক উদযাপন করতে যাচ্ছে ‘অ্যামেক্স মেম্বার উইক’
প্রাইম ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ২৭ শতাংশ
৯ মাসে ইস্টার্ন ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ২৬%

বিজ্ঞাপন

ডিএসই জানিয়েছে, প্রতিষ্ঠানটি দুটিতে কোনো বিনিয়োগকারী বা গ্রাহকের তহবিল ও সিকিউরিটিজ নিষ্পত্তি–সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে, তা সংশ্লিষ্ট নথিপত্রসহ ১৩ নভেম্বরের মধ্যে সংস্থাটিকে লিখিতভাবে জানাতে হবে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, ব্রোকারেজ হাউজ ‍দুটি মূলধন ও দায়দেনার ক্ষেত্রে কিছু নিয়ম পরিপালনে ব্যর্থ হয়েছে। এ কারণে কয়েক দফা তাদের সময় দেওয়া হয়েছিল। তারপরও শর্ত পূরণ করতে না পারায় ডিএসই কর্তৃপক্ষ তাদের লেনদেনের সনদ বাতিল করেছে। এর ফলে প্রতিষ্ঠান দুটি শেয়ারবাজারে আর শেয়ার লেনদেনে অংশ নিতে পারবে না। 

এমএমএইচ/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জপুঁজিবাজার সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেন কমেছে ২৪ শতাংশ

পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেন কমেছে ২৪ শতাংশ

সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ডের সাবস্ক্রিপশন সম্পন্ন

সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ডের সাবস্ক্রিপশন সম্পন্ন

সপ্তাহের শেষদিনে সূচক-লেনদেনে গতি, বেড়েছে অধিকাংশ শেয়ারের দাম

সপ্তাহের শেষদিনে সূচক-লেনদেনে গতি, বেড়েছে অধিকাংশ শেয়ারের দাম

ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন পেল ১১ ব্রোকারেজ হাউজ

ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন পেল ১১ ব্রোকারেজ হাউজ