• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

সুইপার কলোনিতে ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণে দুই প্রকৌশলীসহ আসামি ৩  

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৩০ অক্টোবর ২০২৫, ১৭:২২
অ+
অ-
সুইপার কলোনিতে ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণে দুই প্রকৌশলীসহ আসামি ৩  

রাজধানীর ধলপুর সুইপার কলোনি নির্মাণে অনিয়ম, জালিয়াতি, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারের সোয়া ৩ কোটি টাকার আর্থিক ক্ষতি করার অভিযোগে ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক দুই প্রকৌশলী ও এক ঠিকাদারের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয় থেকে ওই চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে বলে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আক্তারুল ইসলাম জানিয়েছেন।  

তদন্তকারী কর্মকর্তা সহকারী পরিচালক মনির মিয়া শিগগিরই আদালতে চার্জশিট দাখিল করবে বলে জানা গেছে। 

অনুমোদিত চার্জশিটে আসামিরা হলেন– ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক নির্বাহী প্রকৌশলী মেজবাহুল করিম, সাবেক সহকারী প্রকৌশলী মো. মজিবুর রহমান ও মেসার্স নাজমা কনস্ট্রাকশন কোম্পানির মালিক ও ব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশিদ।

বিজ্ঞাপন

তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, সয়েল টেস্টের আগেই ভিত্তিহীন কারিগরি বিশ্লেষণের ওপর ভিত্তি করে স্ট্রাকচারাল ডিজাইন ও প্রাক্কলন প্রস্তুত করেন। পরে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, অনভিজ্ঞ ঠিকাদার নিয়োগ ও তদারকির ঘাটতির কারণে ধলপুর সুইপার কলোনির ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ গ্রুপের ভবনগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ঠিকাদার মো. হারুনুর রশিদ ও অন্যান্য প্রকৌশলীদের যোগসাজশে মোট ৩ কোটি ১৮ লাখ ২৬ হাজার ৫৮৩ টাকা ব্যয়ে ইমারত নির্মাণ করা হয়। বুয়েটের বিশেষজ্ঞ মতামতে ভবনগুলোতে বসবাস ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়। পরবর্তীতে একনেক সিদ্ধান্তে ভবনগুলো ভেঙে নতুন বহুতল ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। 

আরও জানা যায়, আসামিরা অবৈধভাবে লাভবান থেকে সরকারের আর্থিক ক্ষতি সাধন করায়, দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। 

আরএম/বিআরইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাজধানীর খবরদুদক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে উন্মুক্ত টাউন হল করবেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে উন্মুক্ত টাউন হল করবেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ফেনী সাংবাদিক ফোরামের ইফতারে বিশিষ্টজনদের মিলনমেলা

ফেনী সাংবাদিক ফোরামের ইফতারে বিশিষ্টজনদের মিলনমেলা

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির

দেশীয় তেল-গ্যাস অনুসন্ধানে জোর দেওয়ার আহ্বান

দেশীয় তেল-গ্যাস অনুসন্ধানে জোর দেওয়ার আহ্বান