• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি
ক্রাউন সিমেন্ট

দ্বিতীয় প্রজন্মকে ব্যবসায় যুক্ত করতে ছেলে-মেয়েকে বাবার শেয়ার উপহার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর ২০২৫, ১৭:২২
অ+
অ-
দ্বিতীয় প্রজন্মকে ব্যবসায় যুক্ত করতে ছেলে-মেয়েকে বাবার শেয়ার উপহার

দুই সন্তানকে ৪০ লাখ শেয়ার উপহার দিয়েছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত ক্রাউন সিমেন্ট পিএলসির উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল। প্রত্যেককে ২০ লাখ করে মোট ৪০ লাখ শেয়ার উপহার দিয়েছেন বাবা। বাজারমূল্য বিবেচনায় ওই শেয়ারের মূল্য ২০ কোটি টাকার বেশি। এরই মধ্যে এই শেয়ার হস্তান্তরের প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে সোমবার (১০ নভেম্বর) উপহারের এই শেয়ার হস্তান্তরের বিষয়টি জানিয়েছেন ক্রাউন সিমেন্টের উদ্যোক্তা-পরিচালক আলমাস শিমুল। বর্তমানে তিনি কোম্পানিটির পরিচালনা পর্ষদেও রয়েছেন।

জানা যায়, দ্বিতীয় প্রজন্মকে ব্যবসার সঙ্গে যুক্ত করার পরিকল্পনার অংশ হিসেবে প্রথম প্রজন্মের উদ্যোক্তা হিসেবে নিজেদের হাতে থাকা শেয়ারের একটি অংশ সন্তানদের মধ্যে হস্তান্তর করা হচ্ছে। তারই অংশ হিসেবে আলমাস শিমুল তার ছেলে সায়হাম সাদিক পিয়াল ও মেয়ে শোভা সোহাকে ২০ লাখ করে মোট ৪০ লাখ শেয়ার উপহার হিসেবে হস্তান্তর করেছেন।

ঢাকার পুঁজিবাজারে সোমবার ক্রাউন সিমেন্টের প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ৫০ টাকা ৩০ পয়সা। সেই হিসাবে ৪০ লাখ শেয়ারের বাজারমূল্য দাঁড়ায় ২০ কোটি ১২ লাখ টাকা।

বিজ্ঞাপন

আরও পড়ুন
ডিএসইতে আজও দরপতন, ১৩ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন লেনদেন
টানা ৩ বছর লোকসানে পাওয়ার গ্রিড, বিনিয়োগকারীরা ফের লভ্যাংশ বঞ্চিত
মার্জিন ঋণে কড়াকড়ি: শেয়ারদর ৫০ শতাংশ কমলেই ‘ফোর্স সেল’

পরবর্তী প্রজন্মকে ব্যবসার উত্তরাধিকার হিসেবে যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে এই শেয়ার উপহার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মোহাম্মদ আলমাস শিমুল। তিনি বলেন, তার ছেলে-মেয়ে যেন দেশ ও কোম্পানির জন্য এখন থেকেই যোগ্য হয়ে উঠতে পারে, সেজন্য তাদেরকে ব্যবসায় যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের ওপর কিছু দায়িত্ব দিয়ে নতুন নতুন ব্যবসাকে আরও এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিধান অনুযায়ী, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানির পরিচালক হতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ওই কোম্পানির ন্যূনতম ২ শতাংশ শেয়ার ধারণ করতে হয়। তাই ক্রাউন সিমেন্টের দ্বিতীয় প্রজন্মের প্রতিনিধিদের পর্ষদে আসতে হলে ওই কোম্পানির ন্যূনতম ২ শতাংশ শেয়ার তাদের হাতে থাকতে হবে।

বিজ্ঞাপন

বর্তমানে ক্রাউন সিমেন্টের মোট শেয়ার সংখ্যা ১৪ কোটি ৮৫ লাখ। এর মধ্যে ২ শতাংশের পরিমাণ ২৯ লাখ ৭০ হাজার। কিন্তু, এবার ছেলে-মেয়েকে ২০ লাখ করে শেয়ার উপহার দেওয়া হয়েছে। অর্থাৎ পর্ষদে আসতে তাদের প্রত্যেকের আরও প্রায় ১০ লাখ শেয়ার প্রয়োজন হবে।

জানা গেছে, আলমাস শিমুলের ছেলে সায়হাম সাদিক কানাডা থেকে স্নাতক সম্পন্ন করে এরই মধ্যে বাবার সঙ্গে ব্যবসায় যুক্ত হয়েছেন। আর মেয়ে শোভা সোহা মালয়েশিয়ায় পড়াশোনা করছেন।

এমএমএইচ/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শেয়ার বাজার খবরপুঁজিবাজার সংবাদঢাকা স্টক এক্সচেঞ্জ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পুঁজিবাজার থেকে তালিকাচ্যুত হচ্ছে এশিয়ান টাইগার গ্রোথ ফান্ড

পুঁজিবাজার থেকে তালিকাচ্যুত হচ্ছে এশিয়ান টাইগার গ্রোথ ফান্ড

ওয়ালটনের একীভূতকরণ প্রস্তাবে বিএসইসির অনাপত্তি

ওয়ালটনের একীভূতকরণ প্রস্তাবে বিএসইসির অনাপত্তি

অধিকাংশ শেয়ারে দরপতন, সূচক ও লেনদেনে ভাটা

অধিকাংশ শেয়ারে দরপতন, সূচক ও লেনদেনে ভাটা

পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেন কমেছে ২৪ শতাংশ

পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেন কমেছে ২৪ শতাংশ