• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

এবার সাবান-ডিটারজেন্ট বিক্রি করবে টিসিবি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৩০ নভেম্বর ২০২৫, ২১:৪০
অ+
অ-
এবার সাবান-ডিটারজেন্ট বিক্রি করবে টিসিবি

সীমিত পরিসরে সাশ্রয়ী মূল্যে নতুন তিনটি পণ্য বিক্রির ঘোষণা দিয়েছে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এগুলো হলো— গায়ে মাখার সুগন্ধি সাবান, ডিটারজেন্ট পাউডার এবং কাপড় কাচার সাবান। তবে এই পণ্যগুলো প্রথমে পরীক্ষামূলকভাবে বিক্রি করবে টিসিবি।

বিজ্ঞাপন

রোববার (৩০ নভেম্বর) টিসিবির উপপরিচালক ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. শাহাদত হোসেনের পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

টিসিবি বলছে, নতুন এই পণ্যগুলো নভেম্বর মাস থেকে বিক্রয় কার্যক্রমে সংযুক্ত করা হয়েছে। তবে তা সীমিত পরিসরে। প্রথম অবস্থায় পাঁচটি জেলা ও পাঁচটি সিটি কর্পোরেশনভুক্ত এলাকায় এসব ভর্তুকি মূল্যে বিক্রি করার উদ্যোগ নেওয়া হয়েছে।

শাহাদত হোসেন বলেন, পরীক্ষামূলক বিক্রয় কার্যক্রম থেকে সাধারণ মানুষের আগ্রহ পাওয়া গেলে পরবর্তীতে এর আওতা বাড়ানো হবে। প্রথম অবস্থায় পাঁচটি সিটি কর্পোরেশন এবং পাঁচটি জেলায় এসব পণ্য বিক্রি করা হবে।

বিজ্ঞাপন

জানা গেছে, টিসিবি বর্তমানে সারাদেশে গ্রাহক প্রতি দুই লিটার ভোজ্য তেল, এক কেজি চিনি এবং দুই কেজি করে মশুর ডাল বিক্রি করছে। এসব পণ্যের সঙ্গে দুই ধরনের সাবান ও ডিটারজেন্ট যুক্ত করা হলো। এর আগে অবশ্য টিসিবি এসবের সঙ্গে চা পাতা ও লবণ বিক্রির ঘোষণা দিয়েছিল। যদিও এ দুটি পণ্য এখনো যুক্ত করতে পারেনি।

এসআই/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

টিসিবিঢাকা সিটি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সংসদের প্রথম অধিবেশন : যানবাহন চলাচলে যে নির্দেশনা দিল ডিএমপি

সংসদের প্রথম অধিবেশন : যানবাহন চলাচলে যে নির্দেশনা দিল ডিএমপি

ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে দিল্লি

ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে দিল্লি

জ্বালানি তেলের জন্য সকালেই দীর্ঘ লাইন, মিলছে নির্দিষ্ট পরিমাণে

জ্বালানি তেলের জন্য সকালেই দীর্ঘ লাইন, মিলছে নির্দিষ্ট পরিমাণে

ঢাকার আবহাওয়া শুষ্ক, দুপুর পর্যন্ত থাকবে রোদ-গরমের দাপট

ঢাকার আবহাওয়া শুষ্ক, দুপুর পর্যন্ত থাকবে রোদ-গরমের দাপট