• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

সাধারণ শেয়ারহোল্ডারদের নামমাত্র লভ্যাংশ দেবে জেনেক্স ইনফোসিস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৪ ডিসেম্বর ২০২৫, ২২:১২
অ+
অ-
সাধারণ শেয়ারহোল্ডারদের নামমাত্র লভ্যাংশ দেবে জেনেক্স ইনফোসিস

তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিস পিএলসির পরিচালনা পর্ষদ ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত অর্থবছরে শুধু সাধারণ শেয়ারহোল্ডাদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচ্য অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক মূল্য সংবেদনশীল তথ্যের (পিএসাই) মাধ্যমে বিষয়টি জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ১৭ পয়সা। আগের অর্থবছরে যা হয়েছিল ২ টাকা ৬২ পয়সা।

সর্বশেষ অর্থবছরের কোম্পানির শেয়ারপ্রতি নিট নগদ পরিচালন প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৬ টাকা ৮৭ পয়সা, আগের অর্থবছরে যা হয়েছিল ১ টাকা ৮৫ পয়সা। আর গত ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ১১ পয়সা।

বিজ্ঞাপন

এ দিকে ঘোষিত লভ্যাংশ ও আলোচিত অর্থবছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ৩০ ডিসেম্বর সকাল ১১টায় বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহবান করেছে কোম্পানিটি। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ ডিসেম্বর।

২০২৩-২৪ অর্থবছরে কোম্পানিটি ৪ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিলো। তার আগের বছর দিয়েছিল ৬ শতাংশ নগদ লভ্যাংশ।

এমএমএইচ/বিআরইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শেয়ার বাজার খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

অধিকাংশ শেয়ারে দরপতন, সূচক ও লেনদেনে ভাটা

অধিকাংশ শেয়ারে দরপতন, সূচক ও লেনদেনে ভাটা

সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ডের সাবস্ক্রিপশন সম্পন্ন

সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ডের সাবস্ক্রিপশন সম্পন্ন

সপ্তাহের শেষদিনে সূচক-লেনদেনে গতি, বেড়েছে অধিকাংশ শেয়ারের দাম

সপ্তাহের শেষদিনে সূচক-লেনদেনে গতি, বেড়েছে অধিকাংশ শেয়ারের দাম

সূচকে মিশ্র প্রবণতা, লেনদেনে ভাটা

সূচকে মিশ্র প্রবণতা, লেনদেনে ভাটা