• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

বিআইসিএম রিসার্চ সেমিনার-৫০ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৭ ডিসেম্বর ২০২৫, ১৭:১৯
অ+
অ-
বিআইসিএম রিসার্চ সেমিনার-৫০ অনুষ্ঠিত

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) রিসার্চ সেমিনার-৫০ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (৭ ডিসেম্বর) ইনস্টিটিউটের মাল্টিপারপাস হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউটের প্রভাষক ফাইমা আক্তার। বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহর সভাপতিত্বে সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক হুসাইন আহমেদ এনামুল হুদা ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) হেড অব প্রোডাক্ট অ্যান্ড মার্কেট ডেভেলপমেন্ট সাইয়িদ মাহমুদ জুবায়ের।

আরও পড়ুন
এনভয় টেক্সটাইলসের ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন
পুঁজিবাজারে সাপ্তাহিক গড় লেনদেন কমেছে ২২ শতাংশ
সাধারণ শেয়ারহোল্ডারদের নামমাত্র লভ্যাংশ দেবে জেনেক্স ইনফোসিস

বিজ্ঞাপন

আলোচকরা অনলাইনে যুক্ত থেকে রিসার্চ সেমিনারে উপস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

ইনস্টিটিউটের অভ্যন্তরীণ গবেষকদের গবেষণার উৎকর্ষ সাধনের লক্ষ্যে বিআইসিএম নিয়মিত রিসার্চ সেমিনার আয়োজন করে থাকে। এরই অংশ হিসেবে রিসার্চ সেমিনার-৫০ আয়োজন করা হয়।

রিসার্চ সেমিনারে ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীনসহ সব অনুষদ সদস্য, কর্মকর্তারা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এমএমএইচ/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শেয়ার বাজার খবরপুঁজিবাজার সংবাদঢাকা স্টক এক্সচেঞ্জ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

অধিকাংশ শেয়ারে দরপতন, সূচক ও লেনদেনে ভাটা

অধিকাংশ শেয়ারে দরপতন, সূচক ও লেনদেনে ভাটা

পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেন কমেছে ২৪ শতাংশ

পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেন কমেছে ২৪ শতাংশ

সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ডের সাবস্ক্রিপশন সম্পন্ন

সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ডের সাবস্ক্রিপশন সম্পন্ন

সপ্তাহের শেষদিনে সূচক-লেনদেনে গতি, বেড়েছে অধিকাংশ শেয়ারের দাম

সপ্তাহের শেষদিনে সূচক-লেনদেনে গতি, বেড়েছে অধিকাংশ শেয়ারের দাম