• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

অধিকাংশ শেয়ারে দরপতন হলেও লেনদেন বেড়ে ৫০০ কোটি ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১০ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৩
অ+
অ-
অধিকাংশ শেয়ারে দরপতন হলেও লেনদেন বেড়ে ৫০০ কোটি ছাড়ালো

দেশের প্রধান পঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১০ ডিসেম্বর) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। এতে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচক কমেছে। তবে ঢাকার এই পুঁজিবাজারে আজ লেনদেন বেড়ে ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে।

বিজ্ঞাপন

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বুধবার ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১৪টি কোম্পানির, বিপরীতে ২২৭ কোম্পানির দর কমেছে। আর ৫৩টি সিকিউরিটিজের দর অপরিবর্তিত রয়েছে।

অধিকাংশ সিকিউরিটিজে দরপতন হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২১ পয়েন্ট কমে ৪ হাজার ৯৪২ পয়েন্টে নেমেছে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস ৮ পয়েন্ট কমে ১ হাজার ৩১ পয়েন্ট এবং ভালো কোম্পানিগুলো নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৮৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। 

আরও পড়ুন
মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ভবিষ্যৎ নিয়ে নিরীক্ষকের শঙ্কা
নির্বাচনের আগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে পুঁজিবাজার
পোশাক খাতের দুই কোম্পানির লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত

বিজ্ঞাপন

আজ ডিএসইতে ৫৩৩ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৫৮ কোটি ০৩ লাখ টাকা। গত ২৫ নভেম্বরের পর বা ১১ কার্যদিবসের মধ্যে আজকের লেনদেন সর্বোচ্চ। গত ২৫ নভেম্বর লেনদেন হয়েছিল ৬৩৬ কোটি ৩৮ লাখ টাকা।

এমএমএইচ/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জপুঁজিবাজার সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেন কমেছে ২৪ শতাংশ

পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেন কমেছে ২৪ শতাংশ

সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ডের সাবস্ক্রিপশন সম্পন্ন

সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ডের সাবস্ক্রিপশন সম্পন্ন

সপ্তাহের শেষদিনে সূচক-লেনদেনে গতি, বেড়েছে অধিকাংশ শেয়ারের দাম

সপ্তাহের শেষদিনে সূচক-লেনদেনে গতি, বেড়েছে অধিকাংশ শেয়ারের দাম

ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন পেল ১১ ব্রোকারেজ হাউজ

ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন পেল ১১ ব্রোকারেজ হাউজ