• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

মৌসুমি সবজির দামে নেই শীতের ছোঁয়া

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১২ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭
অ+
অ-
মৌসুমি সবজির দামে নেই শীতের ছোঁয়া

শীতের আগমনে সাধারণত সবজির দাম কমে আসে, কিন্তু রাজধানীর কাঁচাবাজারে এবার সেই চিরচেনা চিত্রটি উল্টো। বাজারে বেগুন, পেঁপেসহ কয়েকটি সবজির দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমে এলেও মৌসুমি সবজি বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। বাজার ঘুরে দেখা গেছে, সবজির দামে এখনও লাগেনি শীতের ছোঁয়া; ফলে স্বস্তি মিলছে না ক্রেতাদের।

বিজ্ঞাপন

শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

গত সপ্তাহে বেগুন ৮০ টাকা করে বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৬০ টাকায়। এ ছাড়া ৪০ টাকার মুলা ৩০ টাকা, ৫০ টাকার কুমড়ো ৪০ টাকা, ৪০ টাকার পেঁপে ৩০ টাকায় এবং ৮০ টাকার গাজর ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে শীতকালীন অন্যান্য সবজির দাম আগের মতোই রয়েছে। প্রতি কেজি ফুলকপি এ সপ্তাহেও বিক্রি হচ্ছে ৪০ টাকায়। এ ছাড়া বাঁধাকপি ৪০ টাকা, করলা ১০০ টাকা, শসা ৮০ টাকা, শিম ৬০ টাকা ও কাঁচা মরিচ ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

বিক্রেতারা বলছেন, সবজির চাহিদা বাড়লেও সরবরাহ কম, তাই দাম আগের মতোই।

মোহাম্মদপুর টাউন হল বাজারের ব্যবসায়ী জসিম বলেন, ‘শীত আসার সাথে সবজির চাহিদাও বাড়ছে। তবে সরবরাহ কিছুটা কম। আশা করছি সামনে দাম কমবে।’

বাজারে আসা শিমুল হোসেন নামে এক ক্রেতা বলেন, ‘শীত চলে এলেও অনেক সবজির দাম এখনো কমেনি। অথচ সব সময় দেখেছি যে শীতে সবজির দাম কম থাকে।’

বিজ্ঞাপন

মোহাম্মদপুর কাঁচাবাজারে আগত ক্রেতা ইসমাইল বলেন, ‘শীত এসেছে, কিন্তু অনেক সবজির দাম কমছে না। ফলে চাইলেও মন মতো বাজার করা সম্ভব হচ্ছে না।’

ওএফএ/বিআরইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাজধানীর খবরবাজার দর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

স্পাইকস এশিয়া ২০২৬-এ ব্রোঞ্জ জিতলো ডিবিএল সিরামিকসের টাইলচক

স্পাইকস এশিয়া ২০২৬-এ ব্রোঞ্জ জিতলো ডিবিএল সিরামিকসের টাইলচক

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি অসম ও দেশের স্বার্থবিরোধী

সিপিবির আলোচনা সভায় বিশিষ্টজনযুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি অসম ও দেশের স্বার্থবিরোধী

সবার প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা নিশ্চিত করবে সরকার : জুবাইদা রহমান

সবার প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা নিশ্চিত করবে সরকার : জুবাইদা রহমান

এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে উন্মুক্ত টাউন হল করবেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে উন্মুক্ত টাউন হল করবেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ