• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

সাইবার নিরাপত্তায় এনবিআরে সিকিউরিটি অপারেশনস সেন্টার চালু

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৪ জানুয়ারি ২০২৬, ২১:১০
অ+
অ-
সাইবার নিরাপত্তায় এনবিআরে সিকিউরিটি অপারেশনস সেন্টার চালু

তথ্যপ্রযুক্তি অবকাঠামো ও সংবেদনশীল তথ্যের সাইবার নিরাপত্তা আরও জোরদার করতে সিকিউরিটি অপারেশনস সেন্টার বা এসওসি চালু করেছেজাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) 

বিজ্ঞাপন

রোবার (৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের রাজস্ব ভবনে নতুনভাবে স্থাপিত ওই অপারেশন সেন্টার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান মো আবদুর রহমান খান।  

ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি (এনসিএসএ) কর্তৃক জারিকৃত সাইবার নিরাপত্তা নীতিমালা ও কমপ্লায়েন্স বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে এনবিআর। 

আরও পড়ুন
৯০০ কোটি টাকা ঋণ জালিয়াতি : ডেপুটি গভর্নরসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা
অর্থবছরের প্রথম ছয় মাসে পোশাক রপ্তানি কমেছে ২.৬৩ শতাংশ
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে চার্জশিট

বিজ্ঞাপন

এনবিআর সূত্র জানায়, অ্যাসাইকুডা অবকাঠামোসহ কাস্টমস ও রাজস্ব ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ তথ্যসম্পদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাইবার ঝুঁকি হ্রাসের লক্ষ্যে এই সেন্টার স্থাপন করা হয়েছে। এনবিআরের বিশেষায়িত টিম উন্নত প্রযুক্তি ব্যবহার ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে এসওসি'র কার্যক্রম পরিচালনা করছে।

এসওসির মাধ্যমে বাংলাদেশ কাস্টমসের সাইবার স্পেসে সম্ভাব্য অভ্যন্তরীণ ও বহিরাগত সাইবার আক্রমণ, ঝুঁকি, সন্দেহজনক কার্যক্রম এবং অন্যান্য সাইবার হুমকি ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ, শনাক্তকরণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।

এসওসি চালুর ফলে রাজস্ব ব্যবস্থাপনায় তথ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে এবং ডিজিটাল কাস্টমস ও কর ব্যবস্থার ওপর আস্থা বাড়বে বলে মনে করে এনবিআর।

বিজ্ঞাপন

আরএম/এমএসএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

এনবিআর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রাজস্ব বোর্ডের অতিরিক্ত কমিশনার সাধন কুমারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রাজস্ব বোর্ডের অতিরিক্ত কমিশনার সাধন কুমারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কর কর্মকর্তার সাড়ে ১৪ কোটি টাকার সম্পদের পাহাড় : ফাঁসালেন বাবা-মাকেও

কর কর্মকর্তার সাড়ে ১৪ কোটি টাকার সম্পদের পাহাড় : ফাঁসালেন বাবা-মাকেও

ঈদের ছুটিতে কাস্টম হাউসগুলো খোলা থাকবে

ঈদের ছুটিতে কাস্টম হাউসগুলো খোলা থাকবে

ভ্যাট ফাঁকির নতুন কৌশল ‘শূন্য রিটার্ন’, গোয়েন্দা জালে ৯৫৩ প্রতিষ্ঠান

ভ্যাট ফাঁকির নতুন কৌশল ‘শূন্য রিটার্ন’, গোয়েন্দা জালে ৯৫৩ প্রতিষ্ঠান