• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. অর্থনীতি
কেন্দ্রীয় ব্যাংক

রেমিট্যান্স আসার সঙ্গে সঙ্গে গ্রাহকের হিসাবে জমা দিতে হবে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৮ জানুয়ারি ২০২৬, ১৫:৪৩
অ+
অ-
রেমিট্যান্স আসার সঙ্গে সঙ্গে গ্রাহকের হিসাবে জমা দিতে হবে
* রেমিট্যান্সের তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহককে জানাতে হবে
* হিসাব মেলানোর কাজ ৬০ মিনিটের মধ্যে শেষ করতে হবে

বিজ্ঞাপন

বিদেশ থেকে আসা পণ্য ও সেবা খাতের ইনওয়ার্ড রেমিট্যান্স দ্রুত গ্রাহকের হিসাবে জমা দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী, ব্যাংকিং সময়ের মধ্যে রেমিট্যান্স এলে তা একই দিনে এবং ব্যাংকিং সময়ের পর এলে পরবর্তী কর্মদিবসে গ্রাহকের হিসাবে জমা দিতে হবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে।

নতুন নির্দেশনা জারির সঙ্গে সঙ্গে এটি কার্যকর হয়েছে। তবে, নিয়ম পুরোপুরি বাস্তবায়নের জন্য ব্যাংকগুলোকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

নির্দেশনায় বলা হয়েছে, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে রেমিট্যান্সের তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহককে জানাতে হবে। দ্রুত লেনদেন সম্পন্ন করতে আধুনিক ও সহজ প্রক্রিয়া ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় তথ্য থাকলে কিছু কাগজপত্র বা যাচাই পরে করলেও আগে গ্রাহকের হিসাবে টাকা জমা দেওয়া যাবে। তবে যেসব ক্ষেত্রে পরে যাচাই করা সম্ভব নয়, সেসব ক্ষেত্রে টাকা জমার আগে যাচাই শেষ করে সর্বোচ্চ তিন কর্মদিবসের মধ্যে লেনদেন শেষ করতে হবে।

রেমিট্যান্স আরও দ্রুত করতে ব্যাংকগুলোকে দিনের শেষে হিসাব মেলানোর ওপর কম নির্ভর করে দিনে দিনেই অর্থ পাওয়ার নিশ্চিতকরণ ব্যবহার করতে বলা হয়েছে। পাশাপাশি হিসাব মেলানোর কাজ ৬০ মিনিটের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া, রেমিট্যান্স গ্রহণ থেকে গ্রাহকের হিসাবে জমা পর্যন্ত পুরো প্রক্রিয়া সহজে বোঝার জন্য একটি বিশেষ ট্র্যাকিং নম্বর ব্যবহারের কথা বলা হয়েছে। ডিজিটাল বৈদেশিক মুদ্রা ব্যবস্থাও আরও শক্তিশালী করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ব্যবসায়ী ও ব্যাংকাররা এ উদ্যোগকে ইতিবাচক বলে মনে করছেন। তাদের মতে, এতে গ্রাহকের আস্থা বাড়বে এবং দেশের রেমিট্যান্স ব্যবস্থাপনা আরও দ্রুত ও স্বচ্ছ হবে।

বিজ্ঞাপন

এসআই/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ব্যাংকব্যাংকরেমিট্যান্স

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ঈদ ভাতার চেক হস্তান্তর

বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ঈদ ভাতার চেক হস্তান্তর

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন ইমতিয়াজ আহমদ

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন ইমতিয়াজ আহমদ

রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ ও মিডল্যান্ড ব্যাংকের চুক্তি

রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ ও মিডল্যান্ড ব্যাংকের চুক্তি

৬ষ্ঠ বর্ষে পদার্পণ করল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক

৬ষ্ঠ বর্ষে পদার্পণ করল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক