• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

১৮০ দিন অনুপস্থিত থেকে চাকরিচ্যুত কর পরিদর্শক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১১ জানুয়ারি ২০২৬, ২১:০০
অ+
অ-
১৮০ দিন অনুপস্থিত থেকে চাকরিচ্যুত কর পরিদর্শক

অফিসে রেকর্ড ১৮০ দিন অনুপস্থিত থেকে চাকরি হারালেন একেএম আসাদুজ্জামান নূর নামের এক কর পরিদর্শক।

বিজ্ঞাপন

রোববার (১১ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে।

এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জি এম আবুল কালাম কায়কোবাদ সই করা এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

আরও পড়ুন
করপোরেট কর পরিশোধ হবে মোবাইল সার্ভিসে
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকার ঋণ নিচ্ছে সরকার
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

বিজ্ঞাপন

এনবিআর সূত্রে জানা যায়, একেএম আসাদুজ্জামান ২০১৭ সালের ২ এপ্রিল কর পরিদর্শক হিসেবে পদোন্নতি পান। একই বছরের ১৮ এপ্রিল তিনি কর অঞ্চল বরিশালের পরিদর্শী রেঞ্জ-৪–এ যোগদান করেন। যোগদানের পর তাকে সার্কেল-১৬ (লালমোহন)–এ পদায়ন করা হয়। তিনি ওই সার্কেলে যোগদান করলেও প্রায়ই বিনা অনুমতিতে অনুপস্থিত থাকতেন।

সার্কেল কর্মকর্তা একেএম আসাদুজ্জামানকে কারণ দর্শানোর নোটিশও জারি করেন। হাজিরা খাতা ও কারণ দর্শানোর নোটিশে দেখা গেছে, এই কর পরিদর্শক লালমোহন সার্কেলে বিনা অনুমতিতে ২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি থেকে ১৯ জুন পর্যন্ত মোট ৫৪ দিন অনুপস্থিত ছিলেন। এ বিষয়ে সার্কেল থেকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হলেও তিনি সন্তোষজনক জবাব দিতে পারেননি। পরবর্তীতে বরিশাল কর কমিশনারের কার্যালয় থেকে তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়। তিনি ব্যাখ্যা প্রদান করেন এবং সশরীরে কমিশনারের কাছে হাজির হন। সেখানে তিনি নিজের কৃত কর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেন। পরে ২০২৩ সালের ১৭ জুলাই চিঠির মাধ্যমে তাকে প্রথমবারের মতো সতর্ক করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৩ সালের ১৩ আগস্ট একেএম আসাদুজ্জামানকে পরিদর্শী রেঞ্জ-৪–এ বদলি করা হয়। সতর্ক করার পরও তিনি শোধরাননি। পরিদর্শী রেঞ্জ-৪–এ পদায়নের পরও তিনি একইভাবে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকতে শুরু করেন। আগের কর্মস্থলের তুলনায় এ কর্মস্থলে তিনি দ্বিগুণ সময় অনুপস্থিত ছিলেন। পরিদর্শী রেঞ্জ-৪–এর তথ্যে দেখা গেছে, ২০২৩ সালের ২৪ আগস্ট থেকে ২০২৪ সালের ৪ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে তিনি বিনা অনুমতিতে মোট ১২৬ দিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ কারণে পরিদর্শী রেঞ্জ-৪–এর যুগ্ম কমিশনার তাকে কারণ দর্শানোর নোটিশ জারি করেন। তিনি সন্তোষজনক জবাব দিতে পারেননি। দুই কর্মস্থল মিলিয়ে মোট ১৮০ দিন বিনা অনুমতিতে অনুপস্থিত ছিলেন একেএম আসাদুজ্জামান। তার এ আচরণে অফিসের শৃঙ্খলা নষ্ট হওয়ার পাশাপাশি রাজস্ব আহরণে ব্যাঘাত সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

সার্বিক বিবেচনায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ২০২৪ সালের ১৬ জানুয়ারি বরিশাল কর অঞ্চলের কমিশনার এনবিআরকে চিঠি দেন। ওই বছরের ১২ ফেব্রুয়ারি তাকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। তিনি ২০ ফেব্রুয়ারি জবাব দেন, যা সন্তোষজনক না হওয়ায় এনবিআরের সংশ্লিষ্ট শাখা থেকে সদস্য বরাবর তার বিরুদ্ধে অভিযোগনামা ও অভিযোগ বিবরণী প্রেরণ করা হয়। বিভাগীয় মামলার অভিযোগনামা ও অভিযোগ বিবরণী প্রেরণের পরও তিনি সশরীরে উপস্থিত হয়ে জবাব দেননি।

পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর অঞ্চল বরিশালের পরিদর্শী রেঞ্জ-২–এর যুগ্ম কমিশনারকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্ত কর্মকর্তার প্রতিবেদনে ওই কর পরিদর্শকের বিরুদ্ধে আনীত ‘অসদাচরণ’ ও ‘ডিজারশন’-এর অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। কর পরিদর্শক একেএম আসাদুজ্জামানকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮–এর ৪(৩)(গ) অনুযায়ী ২০২৪ সালের ৪ জানুয়ারি থেকে চাকরি হতে অপসারণ বা চাকরিচ্যুতির দণ্ড প্রদান করা হয়েছে।

আরএম/এমএসএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

এনবিআর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রাজস্ব বোর্ডের অতিরিক্ত কমিশনার সাধন কুমারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রাজস্ব বোর্ডের অতিরিক্ত কমিশনার সাধন কুমারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কর কর্মকর্তার সাড়ে ১৪ কোটি টাকার সম্পদের পাহাড় : ফাঁসালেন বাবা-মাকেও

কর কর্মকর্তার সাড়ে ১৪ কোটি টাকার সম্পদের পাহাড় : ফাঁসালেন বাবা-মাকেও

ঈদের ছুটিতে কাস্টম হাউসগুলো খোলা থাকবে

ঈদের ছুটিতে কাস্টম হাউসগুলো খোলা থাকবে

ভ্যাট ফাঁকির নতুন কৌশল ‘শূন্য রিটার্ন’, গোয়েন্দা জালে ৯৫৩ প্রতিষ্ঠান

ভ্যাট ফাঁকির নতুন কৌশল ‘শূন্য রিটার্ন’, গোয়েন্দা জালে ৯৫৩ প্রতিষ্ঠান